বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

মধ্যে এমনকিছু বাড়তিও না হয়, যার ফলে অন্য বস্তু তার অন্তর্ভুক্ত হয়ে পড়ে। একইভাবে এই পদ্থার বিপরীতে, ফযিলতের বর্ণনার জন্য মার্জিত ও স্থানোচিত হওয়া চাহিদা এই যে, স্বরূপ বর্ণনার মতো তাকে সীমারেখা ও শর্তাবলির সঙ্গে জুড়ে দেয়া হয় না। কেননা, এখানে বস্তুটির স্বরূপ বর্ণনা করা হচ্ছে না; বরং ফযিলত বর্ণনা করা হচ্ছে। আর ফযিলত অন্য বস্তুতে পাওয়া গেলেও স্বরূপ বর্ণনার মতো তাতে কোনো ক্ষতি হয় না। এ-ক্ষেত্রে বরং বর্ণনার ব্যাপকতারই বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। যাতে ফযিলত প্রকাশ করার মাধ্যমে শ্রোতার অন্তরে যে-প্রভাব সৃষ্টি করা হচ্ছে তা যেনো দৃঢ়মূল ও শক্তিশালী হয়। সুতরাং, এই অবস্থায় ১। ॥১ -এর অর্থ এই নয় যে, হযরত মারইয়াম আলাইহিস সালাম ব্যতীত অন্যকোনো পবিত্র সতীসাধ্বী নারী এই মর্যাদা লাভ করতে পারেন না বা লাভ করেন নি। বরং তার অর্থ এই যে, ফযিলত ও পূর্ণতার ক্ষেত্রে হযরত মারইয়াম আলাইহিস সালাম উচ্চতম মর্যাদার অধিকারিণী । ফযিলতের স্বরূপ এটাই যা ভুলে যাওয়ার ফলে সাহাবায়ে কেরাম ও অন্যান্য বুযুর্গ ব্যক্তির ফযিলতের ক্ষেত্রে অধিকাংশ সময় আমাদের পদস্খলন ঘটে এবং কতিপয় পবিত্র ও মহান ব্যক্তিত্বের ফযিলতের ক্ষেত্রে বিরোধ ও বৈপরীত্য দৃষ্ট হতে থাকে। অবশ্য এ-সকল ফযিলতের আসল স্বরূপ উপলব্ধি করে যখন আমরা ফযিলতসম্পন্ন ব্যক্তিত্বের ব্যক্তিগত ও সামগ্রিক অবস্থা বিবেচনা করে তাদের মধ্যকার মর্যাদাগত পার্থক্য বর্ণনা করি তখন তা অবশ্যই তাদের পরস্পরের জন্য ব্যবধান-নির্ণায়ক সাব্যস্ত হয়। যেমন, পুরুষ সাহাবি ও নারী সাহাবির ফযিলতের প্রেক্ষিতে তাদের তাদের মর্যাদার যে-পার্থক্য তার মীমাংসা করা তখনই সম্ভব হতে পারে যখন তাদের যে-সকল ফযিলত ওহির ভাষায় প্রকাশ পেয়েছে তার সঙ্গে সঙ্গে ফযিলত সম্পর্কে বিশেষ খেদমতসমূহ, ইসলামের জন্য জীবন দান, সত্যের সাহায্যার্থে জ্ঞান ও গবেষণা দ্বারা সঙ্কট সমাধান এবং তাদের কর্মপ্রচেষ্টা ও সাধনাকে সামনে রেখে মীমাংসা করা হবে। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।