যে, আয়াতটির ৬শ। শব্দ দ্বারা বিশ্বের ওইসব নারী উদ্দেশ্য যারা হযরত মারইয়াম আলাইহিস সালাম-এর সমসাময়িক ছিলো। অর্থাৎ, কুরআনুল কারিম হযরত মারইয়াম আলাইহিস সালাম-এর সময়কার ঘটনা উল্লেখ করে বলছে যে, আল্লাহ তাআলা মারইয়াম আলাইহিস সালামকে সুসংবাদ প্রদান করেছেন যে, তিনি তার সময়কার গোটা বিশ্বের সমস্ত নারীর মধ্যে ফযিলত ও পূর্ণতার অধিকারিণী এবং আল্লাহ তাআলা তাকে সমস্ত নারীর মধ্য থেকে মনোনীত করেছেন। এখানে ১৬। অর্থাৎ বিশ্বাবাসীর এই অর্থ ঠিক তেমনই, যেমন অর্থ হযরত মুসা আলাইহিস সালাম-এর উম্মত (বনি ইসরাইল)-এর ব্যাপারে নিচের আয়াতে গ্রহণ করা হয়েছে _ “আমি জেনে-শুনেই তাদেরকে বিশ্বে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম ।” [সুরা দুখান : আয়াত ৩২] অর্থাৎ, সমসাময়িক বিশ্বে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম । সর্বসম্মতিক্রমে বনি ইসরাইলের মর্যাদা সম্পর্কে এ-কথা বলা হয় যে, ৬১। শব্দ দ্বারা তাদের সমকালীন বিশ্বের সব জাতি ও সম্প্রদায় উদ্দেশ্য । অর্থাৎ, সবার মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম-এর উম্মতই বেশি ফযিলতের অধিকারী ছিলো । সুতরাং, হযরত মারইয়াম আলাইহিস সালাম-এর ফযিলত সম্পর্কেও এই অর্থ গ্রহণ করা উচিত । হযরত মারইয়াম আলাইহিস সালাম-এর পবিত্রতা, তাকওয়া, পরহেযগারি, হযরত মুসা আলাইহিস সালাম-এর মতো উচ্চ মর্যাদাশীল নবীর জননী হওয়ার সম্মান, পুরুষের স্পর্শ ব্যতীত অলৌকিকরূপে তার পবিত্র গর্ভ থেকে হযরত ইসা আলাইহিস সালাম-এর জন্ুগ্রহণ প্রভৃতি নিঃসন্দেহে এমনসব ব্যাপার যার দ্বারা তিনি সমসাময়িক নারীদের ওপর ফযিলত ও শ্রেষ্ঠত্ব লাভ করেছিলেন। আর এই সত্যটিও ভুলে যাওয়া উচিত নয় যে, ফযিলত একটি ব্যাপক বিষয়। একটি বস্তুর স্বরূপ বর্ণনা করতে পূর্ণ ও উত্তম পস্থা এই যে, তা হবে ব্যাপক ও নির্দষ্টতাজ্ঞাপক, যা ওই বস্তুর স্বরূপকে এমনভাবে নির্দিষ্ট করবে যে, তা অতিরিক্ত বিষয় থেকে পৃথক ও ভিন্ন থাকবে। যেনো এমন ক্ৰটি না থেকে যায় যে, আসল স্বরূপ পূর্ণরূপে বর্ণিত না হয় এবং বর্ণনার কাসাসুল কুরআন (১০ম) - ৩ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।