দেখা দিয়েছে।*২ আর হযরত মারইয়াম আলাইহিস সালাম-এর নবী হওয়ার ব্যাপারে নারীর নবুওত প্রমাণকারী সকল উলামায়ে কেরামের একমত্য রয়েছে। ইবনে কাসির রহ. যে দাবি করেছেন জমহুর উলামায়ে কেরাম নারীর নবী হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন, আমরা তার এই দাবির সঙ্গে একমত নই । তবে সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম সম্ভবত নীরবতা অবলম্বনকেই পছন্দ করেছেন। ৷: ০ 5৮০:০। আয়াতটির উদ্দেশ্য যে-সকল উলামায়ে কেরাম নারীর নবী হওয়ার পক্ষপাতী এবং হযরত মারইয়াম আলাইহিস সালামকে নবী বলে স্বীকার করেন তার মত অনুযায়ী তো এ৷ ॥১ ৮ এ৬৪০৷, ‘বিশ্বের নারীগণের মধ্যে তোমাকে মনোনীত করেছেন' আয়াতটির অর্থ স্পষ্ট ও পরিষ্কার । আর তা এই যে, গোটা বিশ্বের সমস্ত নারীর ওপর হযরত মারইয়াম আলাইহিস সালাম-এর মর্যাদা অধিক । যে-সকল নারী নবী নন তাদের ওপর তার মর্যাদা অধিক এইজন্য যে, মারইয়াম আলাইহিস সালাম নবী; আর যে- সকল নারী নবীর শ্রেণিভুক্ত তার ওপর এই জন্য যে, হযরত মারইয়াম আলাইহিস সালাম-এর মর্যাদা ও পূর্ণতা সম্পর্কে কুরআনুল কারিমে যে- সকল আয়াত রয়েছে সেগুলোর প্রেক্ষিতে তিনি অন্য নারী নবীগণের ওপর অধিক মর্যাদা ও শ্রেষ্ঠত্বের অধিকারী । কিন্তু যে-সকল উলামায়ে কেরাম নারীর নবী হওয়ার ব্যাপারটি অস্বীকার করেন এবং হযরত মারইয়াম আলাইহিস সালামকে নবী বলে স্বীকার করেন না তারা এই আয়াতের অর্থের ব্যাপারে ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন। কেউ কেউ বলেন, ১4১১। £5 বাক্যাংশটি ব্যাপকার্থক এবং অতীত, বর্তমান ও ভবিষ্যতের নারী জাতির সবাইকে শামিল করছে। সুতরাং, এতে কোনো সন্দেহ নেই যে, কাউকে বাদ না দিয়ে মানবজগতের সকল নারীর ওপর মারইয়াম আলাইহিস সালাম-এর মর্যাদা ও শ্রেষ্ঠত্ব রয়েছে। আর অধিকাংশ উলামায়ে কেরামের মত এই ২ ফাতহুল বারি, ষষ্ঠ খণ্ড, কিতাবুল আিয়া। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।