হেদায়েত কবুল করে নেয়া মানুষের জন্য অবশ্য কর্তব্য হয়ে দাড়ায় এবং আল্লাহ তাআলার প্রমাণ পূর্ণতাপ্রাপ্ত হয়। আর নবুওতের যে-প্রকারটির ব্যবহার নারীদের জন্যও হয়ে থাকে, বিশেষ করে ওই সত্তার সঙ্গে সংশ্লিষ্ট হয়ে থাকে, যিনি এই মর্যাদা লাভ করেছেন। সুতরাং, তার সম্পর্কে শুধু এতটুকু প্রকাশ করে দেয়াই যথেষ্ট যে, যে-ওহি আল্লাহ তাআলার পক্ষ থেকে আম্বিয়া ও রাসুলগণের জন্য নির্দিষ্ট, সেই ওহির সম্মানে কয়েকজন নারীকে ভূষিত করা হয়েছে। নারীদের নবুওত প্রাপ্তি স্বীকার করা এবং অস্বীকার করা ভিন্ন তৃতীয় অভিমত ওইসকল উলামায়ে কেরামের, যারা এ-ব্যাপারে নীরবতা অবলম্বনকে প্রধান্য দিয়েছেন। তাদের মধ্যে শায়খ তকিউদ্দিন সুবকি রহ.-এর নাম উল্লেখযোগ্য । ফাতহুল বারিতে তার এই উক্তি উদ্ধৃত করা হয়েছে _- esd US dS Sas a fy Il ol SAS Sli IU “সুবকি রহ. বলেন, এই বিষয়ে উলামায়ে কেরাম ভিন্ন ভিন্ন অভিমত ব্যক্ত করেছেন। আর আমার মতে, তার মধ্যে কোনোটিই সঠিক নয়।” (তাই এ-ব্যাপারে কোনো মত প্রকাশ না করে নীরবতা অবলম্বন করাই উত্তম ৷) হযরত মারইয়াম আলাইহিস সালাম কি নবী ছিলেন? উপরিউক্ত বিবরণ থেকে অবশ্যই এ-কথা বুঝা যায় যে, নারীর নবী না হওয়ার ব্যাপারে ইমামুল হারামাইন যে-ইজমালে উম্মতের (উম্মতের একমত্যের) দাবি করেছেন করেছেন তা ঠিক নয়। তা ছাড়া এটাও স্বীকার করতে হবে যে, আবম্বিয়ায়ে কেরামের তালিকায় অন্য পবিত্র নারীদের উল্লেখ না করে শুধু মারইয়াম আলাইহিস সালামকে উল্লেখ করায় হযরত মারইয়াম আলাইহিস সালাম-এর নবুওত সম্পর্কে কুরআনের প্রমাণ অধিক স্পষ্ট হয়ে যাচ্ছে। এ-কারণেই ইমাম শা'রানি, ইবনে হাযাম ও কুরতুবি রহ. (রহিমাহুমুল্লাহ)-এর মধ্যে হযরত মারইয়াম আলাইহিস সালাম ছাড়া অন্য নারীদের নবী হওয়ার ক্ষেত্রে মতভেদ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।