একমত্যে এই মর্যাদা কেবল পুরুষের জন্য নির্দিষ্ট । যেমন, সুরা আন- নাহলের আয়াত থেকে পরিষ্কার বুঝা যাচ্ছে । আর এ-বিষয়টি সম্পর্কে নিশ্চয় কোনো দ্বিমত নেই । আর যদি আল্লাহ তাআলার ওহির দ্বিতীয় প্রকার হয় তবে ইবনে হাযাম ও তার সমর্থক উলামায়ে কেরামের মতে ইহাও নবুওতেরই একটি পর্যায় । কেননা, কুরআনুল কারিম সুরা শুরায় আম্বিয়া কেরাম (আলাইহিমুস সালাম)-এর ওপর ওহি নাযিল হওয়ার যে-পস্থাসমূহ বর্ণনা করেছেন, তা এই পর্যায়ের ওহির ওপরই প্রযোজ্য হয়। সুরা শুরায় বলা হয়েছে _ Un sf obs on hE) 0d LS Ol ON ESS LE HS UV by “মানুষের এমন মর্যাদা নেই যে, আল্লাহ তার সঙ্গে কথা বলবেন ওহির মাধ্যম ব্যতিরেকে, অথবা এমন দৃত ব্যতিরেকে, যে-দৃত তার অনুমতিক্ৰমে তিনি যা চান তা ব্যক্ত করেন, তিনি সমুন্নত, প্রজ্ঞাময় ৷" [সুরা শুরা : আয়াত ৫১] আর কুরআনুল কারিম ওহির এই দ্বিতীয় প্রকারের প্রয়োগ স্পষ্ট শাব্দিক প্রমাণে হযরত মারইয়াম আলাইহিস সালাম, হযরত সারা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম-এর মাতা এবং হযরত আসিয়া আলাইহিস সালাম-এর ক্ষেত্রে করেছে, যেমন সুরা হুদ, সুরা কাসাস ও সুরা মারইয়াম থেকে প্রকাশ পাচ্ছে। সুতরাং, এই পবিত্রা নারীদের জন্য ‘নবী’ উপাধি প্রয়োগ করা অত্যন্ত সঠিক এবং একে বিদআত বলা মারাত্মক ভুল । এখানে একটি প্রশ্ন উত্থাপিত হতে পারে যে, কুরআনুল কারিম যেভাবে পুরুষ নবীগণকে পরিষ্কার শব্দে নবী বলেছে, সেভাবে ওই নারীদের মধ্য থেকে কাউকে নবী বলে নি। ইবনে হাযাম রহ.-এর সমর্থক উলামায়ে কেরাম এই প্রশ্নের যে-জবাব দিয়েছেন তার সারমর্ম এই যে, রিসালাতসহ নবুওত পুরুষ জাতির জন্য নির্দিষ্ট, যা মানবজগতের হেদায়েত, নসিহত এবং তালিম ও তাবলিগের সঙ্গে সংশ্লিষ্ট । সুতরাং, এর আবশ্যক ফল এই যে, আল্লাহ তাআলা যাকে এই সম্মানে সম্মানিত করেছেন তার সম্পর্কে তিনি পরিদ্ধাররূপে এই ঘোষণা করেছেন যে, তিনি আল্লাহ তাআলার প্রেরিত নবী ও রাসুল ৷ যাতে তার দাওয়াত ও www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।