বাস্তবতা এই যে, কামিল বা পূর্ণ তাকেই বলা হয়, যার শ্রেণির মধ্য থেকে অন্যকেউ তার সমকক্ষ নয়। পুরুষ শ্রেণির মধ্য থেকে এমন কামিল বা পূর্ণ আল্লাহ তাআলার কয়েকজন রাসুলই হয়েছেন । তাদের সমকক্ষতা অন্য নবী বা রাসুলগণকে দেয়া হয় নি। নিঃসন্দেহে এই কামিল বা পূর্ণতাপ্রাপ্তদের মধ্যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও মুসলিম উম্মাহর পিতা হযরত ইবরাহিম আলাইহিস সালাম রয়েছেন। তাদের সম্পর্কে কুরআনুল কারিম ও হাদিস শরিফ যে-মর্যাদা ও পূর্ণতা বর্ণনা করেছে, অন্য নবী বা রাসুলগণের ব্যাপারে তা প্রকাশ করে নি। একইভাবে নারী নবীগণের মধ্যে তারাই পূর্ণতার স্তরে পৌছেছেন যাদের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস শরিফে উল্লেখ করেছেন ।** ইবেন হাযাম আন্দালুসি রহ.-এর এই সুদীর্ঘ আলোচনার সারমর্ম এই যে, যদি ওহির যেসব অর্থের ব্যবহার ব্যাপকার্থের প্রেক্ষিতে প্রাকৃতিক ভাষা বা অন্তরে উদিত ধারণা ও কল্পনার স্তরের ‘ইলকা' ও ‘ইলহাম'-এর জন্য করা হয় সেগুলোর প্রতি লক্ষ না করে ওই পারিভাষিক অর্থ গ্রহণ করা হয় যাকে কুরআনুল কারিম নবী ও রাসুলদের জন্য নির্দিষ্ট করেছে, তবে তার দুটি প্রকার রয়েছে: একটি হলো ওই ওহি যার সম্পর্ক আল্লাহ তাআলার সৃষ্ট জীবের হেদায়েত ও নসিহতের এবং আদেশাবলি ও নিষেধাবলি শিক্ষা প্রদানের সঙ্গে আর দ্বিতীয়টি এই যে, আল্লাহ তাআলা সরাসরি বা ফেরেশতাদের মাধ্যমে, কোনো ব্যক্তির সঙ্গে এইভাবে সম্বোধন করে কথাবার্তা বলেন, যার দ্বারা সুসংবাদ প্রদান করা অথবা বিশেষ করে উদ্দিষ্ট ব্যক্তির নিজের জন্য কোনো নির্দেশ প্রদান বা নিষেধ করা উদ্দেশ্য হয়। এখন যদি প্রথম প্রকারের ওহি হয় তবে তা রিসালাতসহ নবুওত (য4./৷ ৬ 541) ।" এবং উম্মতের সকলের "০, ,২১।, ॥॥। 3 2, আৰু মুহাম্মদ আলি বিন আহমদ বিন সাঈদ বিন হাযাম বিন গালিব আল-আন্দালুসি রহ. ৷ ১৩৪৮ সালে মিসরে মুদ্রিত, পঞ্চম খণ্ড, পৃষ্ঠা ১২-১৪ এই আলোচনাটি মিসরে মুদ্রিত ফাতহুল বারি, ষষ্ঠ খণ্ড, ৩৪৭, ৩৪৮ ও ৩৬৮ সংখ্যক পৃষ্ঠায় প্রণিধানযোগ্য । ইলমে কালামের বিশেষ পরিভাষায় নবী ও রাসুলের মধ্যে যে-পার্থক্য রয়েছে এখানে তার প্রতি লক্ষ করা হয় নি। কেননা, কুরআনুল কারিম অনেক ক্ষেত্রে নবী ও রাসুল শব্দ সমর্র্ঘে ব্যবহার করেছে) www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।