বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

মুহাযিম ৷”** আর সহিহ বুখারির রেওয়ায়েত আছে_ Ho Ty Diyas Ed pis Bod te PS lo HF Je in BF Sl Amo 7A AEE HEL CORA EA “পুরুষের মধ্যে অনেকই পূর্ণতা লাভ করেছেন; কিন্তু নারীদের মধ্যে পূর্ণতা লাভ করতে পারে নি। আর নারীদের ওপর আয়েশার মর্যাদা তেমনই, যেমন যাবতীয় খাদ্যের ওপর সারিদের মর্যাদা ।”** আর এটা স্পষ্ট যে, পুরুষদের মধ্যে থেকে এই পূর্ণতার মর্যাদা কতিপয় রাসুল (আলাইহিমুস সালাম) লাভ করেছেন। তাদের ছাড়া আরো অনেক রাসুল ও নবী (আলাইহিমুস সালাম) নবুওতের মর্যাদায় অধিষ্ঠিত রয়েছেন; কিন্তু তারা পূর্ণতাপ্রাপ্ত রাসুলগণের মর্যাদা থেকে নিয়ন্মর্যাদার অধিকারী । সুতরাং, হাদিসটির মর্মার্থ এই যে, আল্লাহ তাআলা যে-সকল স্ত্রীলোককে নবুওতের মর্যাদা দান করেছেন তাদের মধ্যে এই দু-জনই (মারইয়াম বিনতে ইমরান আলাইহিস সালাম এবং ফেরআউনের স্ত্রী আসিয়া বিনতে মুহাযিম আলাইহিস সালাম) পূর্ণতার স্তরে পৌছার মর্যাদা লাভ করেছিলেন। কেননা, হাদিস শরিফে যে-পূর্ণতার স্তরের কথা উল্লেখ করা হয়েছে, যে-কেউই সেই স্তরের নিচে রয়েছে তারা পূর্ণতার অধিকারী নন । মোটকথা, এই হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে, কতিপয় নারী কুরআনুল কারিমের অকাট্য প্রমাণ দ্বারা নবী সাব্যস্ত হয়েছেন; কিন্তু তাদের মধ্যে দুইজন নারী নবীও পূর্ণতার স্তর লাভ করেছেন। নবী ও রাসুলগণের স্ত রসমূহের ভিন্নতাকে কুরআন বর্ণনা করেছে এভাবে _ “এই রাসুলগণ, তাদের মধ্যে কাউকে কারো ওপর প্রাধান্য দিয়েছি ।"** *' সুনানুন নাসায়ি : হাদিস ৮৩৫৩ । ** সহিহুল বুখারি : হাদিস ৫৪১৮ । * সূরা বাকারা : আয়াত ২৫৩ । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।