বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহ তাআলার প্রদত্ত খাদযুদ্রব্য দেখতে পেতেন । যাকারিয়া আলাইহিস সালাম সেই খাদ্যদব দেখে তার একটি বরকতময় পুত্রসন্তান লাভের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছিলেন। একইভাবে আমরা মুসা আলাইহিস সালাম-এর মায়ের ব্যাপারে দেখতে পাচ্ছি যে, আল্লাহ তাআলা তার কাছে ওহি প্রেরণ করলেন, ‘তুমি তোমার শিশুকে নদীতে ফেলে দাও’, এবং সঙ্গে সঙ্গেই তাকে জানিয়ে দিলেন, ‘আমি পুনরায় তাকে তোমার কাছে ফিরিয়ে এনে দেবো এবং তাকে নবী ও রাসুল বানাবো ।' সুতরাং, কে সন্দেহ করতে পারবে যে, এটা নবুওতের ব্যাপার নয়? সাধারণ বুদ্ধি ও অনুভূতিসম্পন্ন মানুষও সহজেই বুঝতে পারবে যে, যদি মুসা আলাইহিস সালাম-এর মায়ের এই কাজটি আল্লাহ তাআলার প্রদত্ত নবুওতের মর্যাদার সঙ্গে সংশ্লিষ্ট না হতো এবং শুধু স্বপ্নের ভিত্তিতে বা মনে সৃষ্টি হওয়া কল্পনার কারণে তিনি এমন কাজ করতেন তবে তার এই কাজ অত্যন্ত পগালামিমূলক ও ধ্বংসাত্মক বলে বিবেচিত হতো । আজ আমাদের মধ্যে কেউ যদি এমন কাজ করে বসে তা হলে আমাদের এই কাজ হয়তো অপরাধ বলে সাব্যস্ত হবে অথবা আমাদেরকে উন্মাদ ও বিকৃতমস্তিষ্ক বলা হবে এবং চিকিৎসার জন্য পাগলাগারদে পাঠানো হবে। এটা একটি স্পষ্ট ও পরিষ্কার কথা, যাতে সংশয় ও সন্দেহের প্রশ্নই ওঠে না। সুতরাং, এ-কথা অকাট্য সত্য যে, হযরত মুসা আলাইহিস সালাম-এর মায়ের মুসা আলাইহিস সালামকে নদীতে ফেলে দেয়া তেমনই আল্লাহ তাআলার ওহির ভিত্তিতে ছিলো, যেমন হযরত ইবরাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে তার পুত্র (ইসমাইল আলাইহিস সালাম)-কে করার বিষয়টি ওহির মাধ্যমে জানতে পেরেছিলেন ।** হযরত ইবরাহিম আলাইহিস সালাম যদি নবী না হতেন এবং আল্লাহ তাআলার ওহির সঙ্গে তার কোনো সম্পর্ক না থাকতো এবং শুধু একটি স্বপ্ন বা মনের কল্পনার ভিত্তিতে এই কাজটি করতেন, তবে সব মানুষই তার এই কাজকে হয়তো অপরাধ মনে করতো অথবা চরম পাগলামি বলে বিশ্বাস করতো । সুতরাং, এখন সন্দেহাতীতভাবে ও দ্বিধাহীন চিত্তে * নবীর স্বপ্নও ওহি হয়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও একটি হাদিসে এ-কথা বলেছেন। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।