বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩ ›
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন-১০ ৪ ২৫৫ অর্থাৎ, পবিত্র কুরআন কর্তৃক বাতিল ধর্ম ও মতাদর্শের সংশোধনের আহ্বান জানানোর উদ্দেশ্য এই নন যে, ইহুদি, নাসারা. ও সাবিয়িন সম্প্রদায়গুলোর মতো একটি নতুন সম্প্রদায় মুমিন নাম ধারণ করে এইরূপে তাদের সঙ্গে যুক্ত হবে যে, তারাও একটি জাতিগত বা বংশগত বা দেশভিত্তিক দল এবং তাদের ইবাদত ও আমলের যিন্দেগি যতই ভ্রান্তির ওপর প্রতিষ্ঠিত হোক, যতই ধ্বংসাত্মক হোক, বা একেবারে না- ই হোক, এই দলটির সদস্য হওয়ার কারণে অবশ্যই সফলকাম হবে এবং আল্লাহর সন্তুষ্টি ও জান্নাতের অধিকারী হবে। কুরআনের উদ্দেশ্য কখনোই এমন নয়। বরং কুরআন এই পয়গাম ঘোষণা করতে এসেছে যে, তার সত্যের প্রতি আহ্বানের পূর্বে কোনো ব্যক্তি যে-কোনো সম্প্রদায় বা যে-কোনো ধর্মীয় গোষ্ঠীর সঙ্গে রাখুক না কেনো, যদি সে কুরআনের সত্যের শিক্ষা অনুযায়ী আল্লাহ তাআলার ইবাদত ও সৎকাজ অবলম্বন করে, তবে নিঃসন্দেহে পরিত্রাণ পাবে ও সফলকাম হবে। অন্যথায়, সে যদি মুসলমানের ঘরেও জন্মলাভ করে, প্রতিপালিত হয় এবং মুসলমানদের সমাজেই জীবনযাপন করে মৃত্যুবরণ করে; কিন্তু কুরআনের সত্যের আহ্বান অনুযায়ী আল্লাহ তাআলার যথার্থ ইবাদত ও নেক আমল থেকে বঞ্চিত থাকে বা তার বিরোধী হয়, তবে তার জন্য সফলতাও নেই, পুরস্কার ও প্রতিদানও নেই । বাকি থাকলো খ্রিস্টানদের ত্রিত্ববাদের বিশেষ ব্যাপারটি । তো পবিত্র কুরআন একে বাতিল ও খণ্ডন করার জন্য এই পথ অবলম্বন করেছে যে, যে-ভিত্তিগুলোর ওপর ত্রিত্ববাদের আকিদাকে প্রতিষ্ঠিত করা হয়েছে, কুরআন সেগুলোর শেকড় কেটে দিয়েছে। ইতোপূর্বে হযরত ইসা আলাইহিস সালামকে শুলিবিদ্ধ ও হত্যা করার বিষয়টিকে অস্বীকার এবং আলোচনায় এ-ব্যাপারে যথেষ্ট আলোকপাত করা হয়েছে। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।