বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন-১০ ৪ ২৫৩ তাওহিদ ও একত্ব, নবী ও রাসুল প্রেরণ, আসমানি কিতাবসমূহ, আল্লাহ তাআলার ফেরেশতাবৃন্দ__-মোটকথা, যাবতীয় মৌলিক আকিদার বর্ণনায় দ্বর্থবোধক শব্দ, জটিল উপমা, তাওহিদে বিঘ্ন সৃষ্টিকারী রূপক ও ইঙ্গিত ব্যবহারের পরিবর্তে চূড়ান্ত স্পষ্ট ও দুর্বোধ্যতামুক্ত শব্দপ্রয়োগ অবলম্বন করেছে। যাতে খোদাদ্রোহীরা ও ধর্মদ্রোহীরা ও মুশরিক দার্শনিকেরা নির্ভেজাল তাওহিদ ও একত্বববাদে শিরক, ধারণা ও অনুমানের সুক্ষ বিষয় ঢুকিয়ে দেয়ার সুযোগ পেতে না পারে। এমন স্পষ্টতা সত্বেও যদি কোনো অন্যায়ভাবে দুঃসাহস করে, তবে কুরআনের সুস্পষ্ট ও অকাট্য আয়াতসমূহই তার ধর্মদ্রোহিতাকে চূর্ণ-বিচূর্ণ করে দেবে। কাফ্‌ফারা বা প্রায়শ্চিত্ত বর্তমানে খ্ৰিস্টধৰ্মে যে-দ্বিতীয় আকিদা খ্রিস্টধর্মের সত্যতাকে বিনষ্ট করে দিয়েছে তা হলো কাফ্‌ফারার আকিদা বা প্রায়শ্চিত্তের বিশ্বাস । এই বিশ্বাসের ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছে এই অনুমানের ওপর যে, গোটা মানবজগৎ__যেখানে সততাপরায়ণ বান্দা, আল্লাহর পবিত্র নবী ও রাসুল সকলেই অন্তর্ভুক্ত রয়েছেন __সৃষ্টির প্রথম লগ্ন থেকেই পাপবিদ্ধ ছিলো। অবশেষে আল্লাহর রহমত উচ্ছৃসিত হয়ে উঠলো এবং তার অভিপ্রায় সিদ্ধান্ত নিলো যে, আপন পুত্রকে পৃথিবীর বুকে প্রেরণ করবেন এবং ওই পুত্র শূলিন্ধি হয়ে আদি ও অস্ত গোটা বিশ্ববাসীর সমস্ত পাপের প্রায়শ্চিত্ত (কাফফারা) হয়ে যাবেন এবং এইভাবে মানবজগৎ পাপ থেকে পরিত্রাণ পাবে। কিন্তু এই আকিদার ভিত্তি প্রস্তুত করতে কয়েকটি জরুরি বিষয়ের প্রয়োজন ছিলো, যা ব্যতিরেকে এই ইমারত দাড় করানো সম্ভব হচ্ছিলো না। এ-কারণে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর যুগে সর্বপ্রথম খ্বিস্টধর্ম ইহুদিধর্মের এই আকিদা মেনে নিলো যে, আল্লাহর পুত্রকে (ইসা মাসিহকে) শূলেও চড়ানো হয়েছিলো এবং হত্যাও করা হয়েছিলো। এই আকিদা সাধারণ মানুষের মধ্যে গ্রহণযোগ্যতার মর্যাদা লাভ করার পর তাদের দ্বিতীয় প্রচেষ্টা ছিলো এই যে, ‘খোদা' হওয়া সত্ত্বেও মাসিহ আলাইহিস সালাম-এর শুলিবিদ্ধ হওয়া ও নিহত হওয়া তার নিজের জন্য www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।