বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত ইসা আলাইহিস সালাম * ২৫২ এবং খারাপ লোকদের জন্য /৬৷ £৬! “শয়তানের পুত্ররা' শব্দের প্রয়োগও দেখতে পাওয়া যায় । যেমন, মতির ইঞ্জিলের পঞ্চম অধ্যায়ের নবম আয়াতে বলা হয়েছে_ “তারাই বরকতময় বান্দা যারা মানুষের মধ্যে বন্ধন ও শাস্তি প্রতিষ্ঠা করিয়ে দেয়। কারণ, তাদেরকে আল্লাহর পুত্র বলা হবে।” আর ইউহানর্নার ইঞ্জিলে অষ্টম অধ্যায়ের ৪০ ও ৪১ সংখ্যক আয়াতে উল্লেখ করা হয়েছে _ “ইয়াসু (হযরত ইসা আলাইহিস সালাম) তাদেরকে (বনি ইসরাইলকে) বললেন, ‘তোমরা যদি ইবরাহিম (আলাইহিস সালাম)-এর সন্তান হতে, তবে ইসরাহিম (আলাইহিস সালাম)-এর মতো কাজকর্ম করতে ৷' বনি ইসরাইল তাকে বললো, ‘আমরা ‘হারাম’ থেকে পয়দা হই নি; আমাদের পিতা একজন, অর্থাৎ, খোদা ৷" সুতরাং, ত্রিতৃবাদের আকিদার ক্ষেত্রে খ্রিস্টানদের জন্য বিদ্যমান পবিত্র কিতাবসমূহেও (ইঞ্জিল চতুষ্টয়ে) কোনো দলিল বা প্রমাণ পাওয়া যায় না। এ-কারণে কোনো সন্দেহ ও সংশয় ব্যতিরেকেই এ-কথা বলা সঠিক যে, ত্রিত্ববাদের আকিদা মূর্তিপূজামূলক বিশ্বাসাবলির সঙ্গে সংমিশ্রণের ফল । প্ৰণিধানযোগ্য বিষয় এ-বিষয়টি কখনো ভুলে যাওয়া উচিত নয় যে, পূর্ববর্তী জাতিসমূহের ধর্ম ও মতাদর্শের পরিবর্তন ও বিকৃতি-সাধনে পরিবর্তনকারীরা এ থেকে প্রচুর সাহায্যপ্রাপ্ত হয়েছে যে, মৌলিক আকিদাসমূহকে স্পষ্ট ও পরিষ্কার ভাষায় প্রকাশ করার পরিবর্তে যুগের বর্ণনাকারী, ব্যাখ্যাকারী ও অনুবাদকগণ ইঙ্গিত, রূপক ও উপমা খুব বেশি প্রয়োগ করেছেন। এসব বর্ণনার ফল এই দাড়িয়েছে যে, যখন এ-সকল সত্যধর্মকে মূর্তিপূজক ও দার্শনিকদের সামনে পেশ করা হলো এবং কোনো-না-কোনোভাবে তারা সেসব সত্যধর্ম গ্রহণ করলো, তখন তাদের দার্শনিকতাসুলভ ও মুশরিকসুলভ ও চিন্তা ও অনুমানের জন্য এইসব রূপক ও উপমাকে তাদের সহায়ক ও সমর্থক বানিয়ে নিলো এবং ধীরে ধীরে সত্যধর্মের আকৃতি ও অবস্থা বিকৃত করে তাকে পীাচমিশালি আরকে পরিণত করে ছাড়ালো। এই বাস্ত www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।