বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত ইসা আলাইহিস সালাম * ২৪৮ “ইহুদিরা বলে, ‘উযায়র আল্লাহর পুত্র',’”* এবং খ্রিস্টানরা বলে, 'মাসিহ আল্লাহর পুত্র ।' এটা তাদের মুখের কথা । পূর্বে যারা কুফরি করেছিলো, ওরা তাদের মতো কথা বলে । আল্লাহ ওদের ধ্বংস করুন। আর কোন দিকে ওদেরকে ফিরিয়ে দেয়া হয়েছে!” [সুরা তাওবা : আয়াত ৩০] (১৮১ ১,১) “বলো, ‘তিনিই আল্লাহ, এক-অদ্বিতীয়, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী; তিনি কাউকে জন্ম দেন নি এবং তাকেও জন দেয়া হয় নি, এবং তার সমতুল্য কেউই নেই ।'” [সুরা ইখলাস : আয়াত ১-৪] পবিত্র কুরআন এক্ষেত্রে নিজের সত্যতা এবং মানুষের আকিদা ও আমলের সংশোধনে যে-দালিলিক ও স্পষ্ট ঘোষণা প্রদান করেছে তা উপলব্ধি করার সঙ্গে সঙ্গে এ-বিষয়টিও মনোযোগের দাবি রাখে যে, পবিত্র কিতাবকে (ইঞ্জিলকে) পরিবর্তিত ও বিকৃত করে ফেলার পর আজ তা যে-অবস্থায় ও যে-আকারে বিদ্যমান, তা কোনো-এক স্থানেও ত্রিত্বাদের এই আকিদার সন্ধান দিচ্ছে না। যার বিশদ বিবরণ ও ব্যাখ্যা একটু আগেই খ্রিস্টান মনীষী, ধর্মীয় উপদেষ্টা ও গির্জাসমূহ(-এর প্রতিনিধিদের) থেকে উদ্ধৃত করা হয়েছে এবং কোনো ধরনের অপব্যাখ্যা ছাড়াই জায়গায় জায়গায় হযরত মাসিহ আলাইহিস সালাম-এর জবানে আল্লাহ তাআলাকে ‘পিতা’ এবং নিজেকে ‘পুত্র’ প্রকাশ করা হয়েছে। এর জন্য আর কোনো প্রমাণ স্পষ্ট ও পরিষ্কারভাবে বিদ্যমান নেই । সুতরাং, আমরা যদি এ-বিষয়টি থেকে দৃষ্টি ফিরিয়ে নিই যে, এসব ব্যাখ্যা ও বিশ্লেষণ বিকৃতি ও মূর্তিপূজার ধারণা থেকে উদ্ভূত এবং যদি কথার কথা ধরেও নিই যে, মহান আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত সত্য আসমানি ইঞ্জিলেও এ-ধরনের বর্ণনা উপস্থিত ছিলো, তারপরও নাসারা জাতির ত্রিত্বাদের আকিদা কোনোভাবেই সঠিক প্রমাণিত হয় না। কেননা, >৪ স্থহ্ূদিদের মধ্যে একটি সম্প্রদায় এই আকিদা পোষণ করতো । তাদেরকে উয়ায়রি বলা হতো। কেউ কেউ বলেন, বর্তমানেও এদের বংশধর কোনো কোনো অঞ্চলে বিদ্যমান৷ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।