কাসাসুল কুরআন-১০ ৪ ২৪৩ আলাইহিস সালাম-ই স্বয়ং খোদা (নাউযুবিল্লাহ) এবং খোদাই মাসিহ আলাইহিস সালাম-এর রূপ ধারণ করে পৃথিবীতে আগমন করেছেন। দ্বিতীয় দল বলে, মাসিহ আলাইহিস সালাম আল্লাহর পুত্র (নাউযুবিল্লাহ) । তৃতীয় দল বলে, একত্বের রহস্য ত্রিত্বে নিহিত রয়েছে_পিতা, পুত্র ও মারইয়াম । এই তৃতীয় দলের মধ্যে দুটি ভাগ ছিলো । দ্বিতীয় ভাগ হযরত মারইয়াম আলাইহিস সালাম-এর স্থলে রুহুল কুদ্স বা পবিত্র আত্মাকে তৃতীয় মূল বলেছে। মোটকথা, তারা হযরত ইসা মাসিহ আলাইহিস সালামকে ত্রিমূলের মধ্যে তৃতীয় মূল বলে বিশ্বাস করতো । এ-কারণে পবিত্র কুরআন সত্য-ঘোষণার ক্ষেত্রে উল্লিখিতি দল তিনটিকে ভিন্ন ভিন্নভাবে সম্বোধন করেছে এবং একসঙ্গেও সম্বোধন করেছে। খ্রিস্টানজগতের সামনে দলিল-প্রমাণের আলোকে এ-বিষয়টি স্পষ্ট করে দিয়েছে যে, এ-ব্যাপারে সত্য পথ একটিই এবং কেবল একটিই : ইসা মাসিহ আলাইহিস সালাম হযরত মারইয়াম আলাইহিস সালাম-এর গর্ভ থেকে জন্প্রাপ্ত একজন মানুষ এবং আল্লাহ তাআলার সত্য নবী ও রাসুল । এ-কথা ছাড়া পথভ্রষ্ট ও বাতিলপস্থীরা যা-কিছু বলে থাকে তা সম্পূর্ণভাবে মিথ্যা ও বাতিল । তা যত খর্বকরণমূলকই হোন না কেনো । যেমন ইহুদিদের আকিদা-_ (নাউযুবিল্লাহ) হযরত ইসা মাসিহ আলাইহিস সালাম প্রতারক ও ভেলকিবাজ ছিলেন। অথবা যেমন খ্রিস্টানদের আকিদা-_তিনি খোদা বা খোদার পুত্র বা ত্রিত্বের তৃতীয় । পবিত্র কুরআন শুধু নাসারাদের মতবাদকে খণ্ডন করার দিকটিই উজ্জ্বলরূপে প্রকাশ করে নি; বরং হযরত মাসিহ আলাইহিস সালাম-এর মাহাত্ম্য ও উচ্চ মর্যাদার মূল রহস্য কী এবং তিনি আল্লাহ তাআলার সান্নিধ্য কতটুকু লাভ করেছেন, সে-ব্যাপারেও যথেষ্ট আলোকপাত করেছে। যাতে ইহুদিদের আকিদারও খণ্ডন হয় এবং বাড়াবাড়ি ও খর্বকরণ থেকে স্পষ্টভাবে সত্য পথটি প্রকাশ পায় । হযরত ইসা মাসিহ আলাইহিস সালাম আল্লাহর সান্নিধ্যপ্রাপ্ত ও মনোনীত রাসুল কুরআন মাজিদ তার সম্পর্কে বিভিন্ন সুরায় যেসব বক্তব্য পেশ করেছে তা নিম্নরূপ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।