বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত ইসা আলাইহিস সালাম * ২৪২ জার্মান দার্শনিক ইমান্যুয়েল কান্ট বলেন, ত্রিত্ববাদের আকিদার অর্থ এই নয় যে, ‘পিতা’, ‘পুত্র' ও ‘রুহুল কুদ্‌স'---এই তিন সত্তা; বরং তা আলমে লাহুতে বা অদৃশ্য জগতে মহান আল্লাহর তিনটি মৌলিক গুণের প্রতি ইঙ্গিত, যা তার অন্য যাবতীয় গুণ ও বৈশিষ্টোর উৎস ও উৎপত্তিস্থল হওয়ার মর্যাদা রাখে। মৌলিক গুণ তিনটি এই : কুদরত (পিতা), হেকমত (পুত্ৰ) এবং মুহাব্বাত (রুহ) । অথবা ত্রিত্ববাদের দ্বারা আল্লাহ তাআলার তিনটি মৌলিক কর্মের প্রতি ইঙ্গিত করা হয়েছে যেগুলোকে সৃষ্টি, সুরক্ষা ও নিয়ন্ত্রণ নামে আখ্যায়িত করা যায় । আর হ্যাকান ও শিলং এই চিন্তার ব্যাপক প্রসার ঘটিয়েছেন যে, নয়। এটি নিছক একটি কাল্পনিক মতাদর্শ । তাদের কথার উদ্দেশ্য এই যে, সত্য বলতে যা বোঝায় তা হলো মহান আল্লাহর সত্তা একক ও সমকক্ষহীন। আর হযরত মাসিহ আলাইহিস সালাম তার সৃষ্ট বান্দা । কিন্তু সাধারণ কল্পনা ও অনুমানে যখন আমরা অদৃশ্য জগতের দিকে উড়তে থাকি তখন আমাদের কল্পনা এই মানবজগতে খোদা, মাসিহ ও রুহুল কুদ্্‌সকে ‘পিতা, “পুত্র' ও ‘রুহ’ শব্দে বিশ্লেষিত করে থাকে এবং এদের পারস্পরিক সম্পর্ককে ত্রিমূলের মর্যাদায় কেন্দ্রীভূত দেখতে পায় । যুক্তিবাদী, লুথারপন্থী, একত্বববাদী, জার্মান দলগুলো ছাড়াও অনেক মানুষ আছে যারা সাবলিয়্যুন উপদলের আকিদা অবলম্বন করে একটি বিশাল দলে রূপ নিচ্ছে। এসব ব্যাপার সত্বেও এ-কথা অস্বীকার করা যাবে না যে, ইউরোপে পুনর্জাগরণের যুগেও সাধারণভাবে সমস্ত গির্জাই ত্রিত্বাদের আকিদায় বিশ্বাসী থেকেছে। তাদের কাছে ত্রিত্ববাদের ব্যাখ্যা তা-ই যা খ্রিস্টীয় চতুৰ্থ শতাব্দীতে কতিপয় ধর্মীয় কাউপ্সিল কর্তৃক প্রদান করা হয়েছে এবং যা নিঃসন্দেহে প্রকাশ্য শির্ক, এবং একত্ববাদের সম্পূর্ণ বিরোধী । পবিত্র কুরআন ও ত্রিত্বাদের আকিদা পবিত্র কুরআন অবতীর্ণ হওয়ার সময় সাধারণ খ্রিস্টান সমাজ যে-কয়টি বড় বড় দলে বিভক্ত ছিলো, তাদের ত্রিত্বাবাদ-সম্পর্কিত আকিদা ভিন্ন ভিন্ন ভিত্তির ওপর প্রতিষ্ঠিত ছিলো। তাদের এক দল বলতো, মাসিহ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।