বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আমরা দেখতে পাই যে, নবুওত শব্দটি £১! শব্দ থেকে গৃহীত ৷ £৮!-এর অর্থ সংবাদ প্রদান করা। সুতরাং, ফল এই দাড়ায় যে, যে-ব্যক্তিকে আল্লাহ তাআলা কোনো ঘটনা ঘটার পূর্বে ওহির মাধ্যমে তা জানিয়ে দেন অথবা অন্যকোনো ব্যাপারে তার প্রতি ওহি নাযিল করেন, সে-ব্যক্তি ধর্মীয় পরিভাষায় নিঃসন্দেহে নবী । আপনি এখানে এ-কথা বলতে পারেন না যে, ওহি শব্দের অর্থ সেই ইলহাম যা আল্লাহ তাআলা কোনো সৃষ্ট জীবের মধ্যে প্রাকৃতিকভাবে দিয়ে দিয়েছেন। যেমন, মৌমাছি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন_ এস। 91 ৩4) 991 আর ওহি শব্দের অর্থ ‘ধারণা’ বা ‘কল্পনা’ করতে পারেন না। কারণ, উন্মাদ ছাড়া ‘ধারণা’ বা ‘কল্পনা’কে কেউ দিব্যজ্ঞান বা ইলমে ইয়াকিন (যা ওহির অবশ্যম্ভাবী ফল) মনে করতে পারে নাঁ। আর এখানে ওহি শব্দের সেই অর্থও উদ্দেশ্য হতে পারে না যা গণকের সঙ্গে সম্পর্কিত ৷ অর্থাৎ, শয়তানের আসমানের কথা চুপি চুপি শোনার চেষ্টা করে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের ওপর উল্কা নিক্ষিপ্ত হয়ে থাকে যে ব্যাপারে কুরআনুল কারিম বলে A Sh bas 5 ody 8 abs 25 8 ie USS yk I OF “এইভাবে আমি মানব ও জিনের মধ্যে শয়তানদেরকে প্রত্যেক নবীর শত্রু করেছি, প্রতারণার উদ্দেশ্যে তাদের একে অন্যকে চমকপদ বাক্য দ্বারা প্ররোচিত করে ।”** গণকগিরির এই পদ্থা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর পবিত্র জন্মকাল থেকে বন্ধ হয়ে গেছে। আর এখানে ওহির অর্থ জ্যোতিষশান্ত্রের অভিজ্ঞতাও হতে পারে না, যা মানুষই পরস্পর শিক্ষা লাভ করে থাকে। আবার ওহির অর্থ সেই স্বপ্নও হতে পারে না যার সত্য বা মিথ্যা হওয়ার কোনো নিশ্চয়তা নেই। বরং এসব অর্থ থেকে পৃথক '‘নবুওতের অর্থে ওহি' এই যে, আল্লাহ তাআলা স্বেচ্ছায় কোনো ব্যক্তিকে এমনসব বিষয়ের সংবাদ প্রদান করেন যা ওই ব্যক্তি পূর্বে জানতেন না। উপরিউক্ত জ্ঞানলাভের উপায়সমূহ থেকে ভিন্ন ওহির বিষয়গুলো প্রমাণিত সত্যরূপে ** সূর্বা আনআম : আয়াত ১১২। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।