হযরত ইসা আলাইহিস সালাম * ২৪০ মনোযোগ প্রদান করতে না দিলেও কুরআনের সত্যের আওয়াজ প্রভাব সৃষ্টি না করে থাকে নি। এর বিস্তারিত বিবরণ খাতিমুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর জীবনচরিতে উল্লেখ করা হবে। এখানে শুধু এতটুকু ইঙ্গিত করা উদ্দেশ্য যে, রোমান ক্যাথলিক খ্রিস্টান ও প্রোটেস্টান খ্রিস্টান এবং অন্য উপদলগুলো কোনোরূপ দ্বিধা ছাড়াই সেন্ট পল কর্তৃক প্রবর্তিত বিকৃতিকে (ত্রিত্ববাদকে) খ্রিস্টধর্মের মৌলিক আকিদারূপে মেনে নিয়েছিলো। কতিপয় ক্ষুদ্র দল বা কতিপয় ব্যক্তি ত্রিত্বাদের বিরুদ্ধে আওয়াজ উঁচু করলেও সেই আওয়াজ ধীরে ধীরে দমিত হয়ে পড়েছে। যেমন, ৩২৫ খ্রিস্টাব্দে ও ৩৮১ খ্রিস্টাব্দে যথাক্রমে নিকাদের কাউস্সিল ও কনস্টান্টিনোপলের কাউপ্সিল যখন বত্রিতুবাদকে সম্প্রদায় পরিষ্কার ভাষায় ঘোষণা করলো যে, হযরত ইসা মাসিহ আলাইহিস সালাম একজন মানুষযমাত্র; তার খোদাত্বের কোনো সম্পর্ক নেই । আর “সাবলিইয়যুন' উপদল বলেছে যে, তিনটি সত্তা তিনটি ভিন্ন ভিন্ন মূল নয়; বরং তা ওয়াহদাতে লাহুতের বা লাহুতের একত্বের বিভিন্ন আকৃতি বা প্রকাশ, যাকে আল্লাহ তাআলা কেবল নিজের একক সত্তার জন্য প্রয়োগ করে থাকেন । তারপরও ওই সময় পর্যন্ত পোপ ও গির্জার সিদ্ধান্তকে আল্লাহর সিদ্ধান্ত বলে মনে করা হতো এবং বিশপ ও পাদরিদের 4 ৬১ + U৮! “আল্লাহ ব্যতীত বিভিন্ন খোদা’ বলে বিশ্বাস করা হতো। এ-কারণে ক্ষুদ্র ক্ষুদ্র উপদল ও ব্যক্তিবিশেষের সংশোধনবাদকে খোদাদ্রোহিতা আখ্যায়িত করে দমিত করে দেয়া হয়েছিলো। কিন্তু যখন ক্রুসেডের লড়াইসমূহ খ্রিস্টানদেরকে মুসলমানদের অতি কাছাকাছি হওয়ার সুযোগ করে দিলো এবং খ্রিস্টানরা ইসলামের বিশ্বাসগত ও কর্মগত শৃঙ্খলার অনেক চিত্র প্রত্যক্ষ করলো এবং তাদের কাছে ইসলাম সম্পর্কে বিশপ ও পাদরিদের বিষোদ্্গার, মিথ্যাচার ও ভ্রান্ত বক্তব্য প্রকাশ পেতে শুরু করলো, তখন তাদের মধ্যেও স্বাধীন চিন্তা উদ্ভাসিত হয়ে উঠলো এবং তাদের মধ্যে অন্ধ-বিশ্বাসের শৃঙ্খলকে চূর্ণ-বিচূর্ণ করে ফেলার প্রেরণা জাগ্রত হলো । এ-ব্যাপারে কিং লুথারের আহ্বান প্রথম সত্য-উচ্চারণ ছিলো, যিনি অসীম সাহসিকতার সঙ্গে ৷ ৬,১: ৬৬)/-এক আল্লাহ ছাড়া অন্যান্য বাতিল ও মিথ্যা www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।