বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন-১০ ৪ ২৩৯ খ্রিস্টান ধর্মবেত্তাগণ বলেন, প্রকৃতপক্ষে ৮৬৬ ব্রিস্টাব্দে সর্বপ্রথম পূর্বাঞ্চলীয় দার্শনিক পেত্রার্ক ফুতিউস এই আলোচনার সূত্রপাত ঘটিয়েছেন। তার কারণ এই যে, তার ও তার দলের অভিপ্রায় ছিলো কোনো-না-কোনোভাবে পূবাঞ্চলের (গ্রিক) গির্জাগুলোকে পশ্চিমাঞ্চলের (রোমান) গির্জাগুলোর প্রভাবমুক্ত ও পৃথক করা এবং উভয় অঞ্চলের গির্জাগুলোর মধ্যকার এক্যকে বিনষ্ট করা । এই অভিপ্রায়কে সমর্থন ও শক্তি প্রদানের জন্য ১০৪৩ খ্রিস্টাব্দে প্রাধান আর্চ বিশপ পেত্রার্ক মিখাইল খুব দ্রুত এই আকিদার প্রচার-প্রসার শুরু করেন। এভাবে কয়েক শতাব্দী পর্যন্ত এসব মতানৈক্য পূবঞ্চিলীয় ও পশ্চিমাঞ্চলীয় গির্জাগুলোর মধ্যকার কলহকে স্থায়ী করলো। উভয় অঞ্চলের গির্জাগুলো একে অন্যের ওপর এই দোষারোপ করতে থাকলো যে, বিরোধী গির্জাগুলো খ্রিস্টধর্মে খোদাদ্রোহিতা ও অভিনব বিশ্বাসের সংমিশ্রণ ঘটিয়ে সত্য খ্রিস্টধর্মকে বিলুপ্ত করে দিয়েছে। সাধারণভাবে রোমান ক্যাথলিক খ্রিস্টান ও প্রোটেস্টান খ্রিস্টানদের মধ্যে এবং বিশেষভাবে গির্জাসমূহের উপদলগুলোর মধ্যে কলহ-বিবাদের এই ধারা ওই যুগে চরম পর্যায়ে পৌছে গিয়েছিলো এবং তারা পরস্পরকে ভয়ঙ্কর রক্তপাত ও পাশবিক অত্যাচারের নরকে পরিণত করেছিলো। আর সে-যুগে ইসলাম তার আকিদাসমূহের সরলতা ও নেক আমলের পবিত্রতা এবং ইলম ও আমলে আধ্যাত্মিকতার উদ্ভাসের ফলে ব্যাপক নিরাপত্তা' ও 'রহমতে'র উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠেছিলো। অন্ধকার যুগ এবং গির্জাসমূহের সংশোধনের আওয়াজ তখন ছিলো সেই যুগ যখন খ্রিস্টানদের ধর্মীয় গির্জাগুলো সাধারণ ও অতি সাধারণ মতভেদকে কেন্দ্র করে পোপের শাসন ও পোপের অনুসারীদের শাসনের মাধ্যমে এক দল আরেক দলের শিরশ্ছেদ ও মৃত্যুদণ্ডের ঘোষণা দিতো । তারা হাজার হাজার ও লাখ লাখ মানুষকে ভয়ঙ্কর নির্যাতনে পীড়িত করে হত্যা করে ফেলতো। এ-কারণে ইতিহাসবিদগণ ইতিহাসের এই অধ্যায়কে অন্ধকার যুগ বলে আখ্যায়িত করেছেন । কুরআন হযরত ইসা আলাইহিস সালাম সম্পর্কে যে-তত্ত্ব ও সত্য প্রকাশ করেছে. পোপ ও গির্জার প্রতাপ খ্রিস্টানদেরকে দীর্ঘকাল পর্যন্ত সেদিকে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।