বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত ইসা আলাইহিস সালাম * ২৩৮ পারে না।' আর মাকদুনি উপদলের বক্তব্যকে খণ্ডন করে মারাসনিয়ুস বলেন, ‘আসমানি কিতাবসমূহে রুহুল কুদ্্‌সকে ‘পুত্র’ বলা হয় নি; তার ক্ষেত্রে বরং 'রুহুল আব' (পিতার আত্মা) ও ‘রুহুল ইবন' (পুত্রের আত্মা) শব্দ দুটির প্রয়োগ দেখা যায়। সুতরাং রুহুল কুদ্্‌সকে ‘পিতা' বা ‘পুত্র' বলা শুদ্ধ হতে পারে না এবং তাকে খোদাত্ব থেকে বের করে দিয়ে সৃষ্টজীব বলাও সঠিক হতে পারে না। আর এসব দার্শনিক তত্ত্বালোচনা থেকে রুহুল কুদ্‌সের প্রকৃত সত্য অনুধাবন করা মানুষের ক্ষমতার বাইরে । অবশ্য আমরা এতটুকু বলতে পারি যে, শুধু জন্বপ্রাপ্ত হওয়াই পিতার সঙ্গে সংশ্লিষ্ট একক পদ্থা নয়; বরং নির্গত ও আবির্ভূত হওয়াও আরেকটি পদ্থা হতে পারে। কিন্তু আমরা মানবজগতে জন্প্রাপ্ত হওয়া এবং নির্গত ও আবির্ভূত হওয়ার মধ্যে পার্থক্য নির্ণয় করতে সক্ষম নই । তবে এটা অবশ্যই বলা যায় যে, ‘পিতা'র সঙ্গে জন্মলাভ ও আবির্ভূত হওয়ার অনাদি, অনন্ত ও অনিবার্য সম্পর্ক বিদ্যমান । সুতরাং, আমাদের জন্য কিছুতেই সঙ্গত হবে না প্রাচীন দার্শনিকদের (গ্রিক দার্শনিকদের) মতো ‘রুহুল কুদ্‌স' ও ‘পিতা'র মধ্যে সুক্ষ দার্শনিক তত্ববালোচনার মাধ্যমে ওইসব আকিদা ও বিশ্বাস মেনে নিই যা তারা খোদা তাআলা থেকে রুহসমূহের (আত্মাসমূহের) নির্গত হওয়ার ব্যাপারে আবিষ্কার করেছেন ।' এসবের সঙ্গে ওইসব মতভেদও লক্ষ্যণীয় যা ইতোপূর্বে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ, কতিপয় গির্জা এই মত প্রকাশ করেছে যে, প্রথম মূল (পিতা) থেকেই । অন্য কতিপয় গির্জা বলে, রুহুল কুদ্‌সের আবির্ভাব ঘটেছে পিতা ও পুত্র উভয় মূল থেকে। এই মতভেদও খ্রিস্টান দল ও উপদলগুলোর মধ্যে কঠিন তর্ক-বিতর্কের কারণ হয়েছে। কেননা, ৩৮১ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত কনস্টান্টিনোপলের কাউন্সিল মানশুরে ঈমানি বা বিশ্বাসাবলির প্রজ্ঞাপন প্রকাশ করেছিলো যে, রুহুল কুদ্‌সের আবির্ভাব একমাত্র পিতা থেকেই ঘটেছে। এই আকিদা দীর্ঘকাল পর্যন্ত খ্রিস্টানজগতে প্রচলিত ছিলো। কিন্তু ৪৪৭ খ্রিস্টাব্দে প্রথমে স্পেনের গির্জা, তারপর ফ্রাসসের গির্জা, তারপর রোমান-ল্যাটিন গির্জাগুলো এই সংশোধনীকে তাদের আকিদার অংশ করে নিয়েছে যে, প্রথম মূল 'পিতা' ও দ্বিতীয় মূল ‘পুত্ৰ’ উভয় থেকেই রুহুল কুদ্্‌সের আবির্ভাব ঘটেছে। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।