বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

তিনি তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে মর্যাদাবান । আর মারাতুইয়াসুন উপদল বলে, রুহুল কুদ্‌স একটি রূপক শব্দ । আল্লাহ তাআলার কার্যাবলির ক্ষেত্রে রূপকার্থে তার প্রয়োগ হয়ে থাকে। এ ছাড়া পৃথকভাবে এর কোনো সত্তা নেই । এ-কারণে এই মত পোষণকারীদের ‘মাজাযিয়্যুন' বলা হয়। আধুনিক খ্রিস্টান ধর্মবেত্তাদের মধ্যে ক্লার্ক বলেন, বাইবেলের ওম্ড টেস্টামেন্টে ও নিউ টেস্টমেন্টে কোনো একটি জায়গাতেও পবিত্র আত্মাকে খোদাত্বের মর্যাদা প্রদান করা হয় নি। মাকদুনি উপদল রুহুল কুস্সের খোদা হওয়ার বিষয়টি অস্বীকার করে দৃঢ়তার সঙ্গে এই বক্তব্য প্রদান করেছে যে, খোদাত্বে মৌলে যদি রুহুল কুদ্‌সের আদৌ দখল থাকতো, তবে সে হয় জন্ুপ্রাপ্ত হতো অথবা অজনুপ্রাপ্ত হতো । যদি জন্প্রাপ্ত হয়ে থাকে তবে তার মধ্যে আর পুত্রের মধ্যে কী পার্থক্য থাকলো? আর যদি অজনুপ্রাপ্ত হয়ে থাকে তবে তার মধ্যে ও পিতার মধ্যে কী ভিন্নতা থাকলো? উল্লিখিত পক্ষগুলোর বিপরীতে অন্য দলগুলো বলে, রুহুল কুদ্‌স বা পবিত্র আত্মাও খোদাত্বের অধিকারী । বুসিয়ু রুমানি বলেন, ‘পবিত্র আত্মার উদ্ভব ঘটেছে পিতা ও পুত্র উভয় থেকে; সে তাদের মূল সত্তা থেকে হয়েছে এবং তাদের উভয়ের সঙ্গে আলমে লাহুতের একত্বে সে খোদা ।' আর আশনাসাইয়ুস বলেন, ‘রুহুল কুদ্স বা পবিত্র আত্মার খোদাত্‌ অবশ্য-স্বীকার্য। আসমানি কিতাবসমূহে ‘রুহ' শব্দের ক্ষেত্রে ‘ইলাহ’ শব্দের প্রয়োগ এবং ‘ইলাহ' শব্দের ক্ষেত্রে ‘রুহ' শব্দের প্রয়োগ প্রমাণিত ও সর্বজনস্বীকৃত। রুহের সঙ্গে এমনসব বিষয়কে সম্পর্কিত করা হয়েছে যার সম্পর্ক আল্লাহ তাআলার মহান সত্তা ছাড়া আর কারো সঙ্গে নেই ৷ যেমন, সত্তার পবিত্র থাকা এবং যাবতীয় তথ্য অবগত থাকা ইত্যাদি । এই আকিদার চর্চা প্রাচীনকাল থেকে চলে আসছে। যেমন তা ওয়াসওয়ালজিয়ার কবিতা থেকে প্রমাণিত হচ্ছে এবং এই কবিতা যে প্রাচীনকালে সংকলিত হয়েছে সে-ব্যাপারে সবাই একমত । এতে রুহুল কুদ্‌স বা পবিত্র আত্মার খোদাত্বের স্বীকৃতি বিদ্যমান।' আর মোল্ট বিদ্ধ করেছেন এবং বলেছেন, ‘নাসারা জাতির কাছে প্রকৃত খোদার একত্ব ত্রিত্ববাদের মধ্যে নিহিত থাকার বিষয়টি সর্বজনস্বীকৃত সত্য । রুহুল কুদ্সকে খোদাত্ব থেকে খারিজ করে দেয়ার কোনো অর্থ থাকতে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।