কাসাসুল কুরআন-১০ * ২৩৫ হয় তখন তার স্বরূপ, গুণাবলি ও উপাধির কী অবস্থা; যাকে আমরা খোদা বলি তার মধ্যে তিনটি মূল সমানভাবে সম্পৃক্ত আছে না-কি একটি পূর্ণভাবে আর বাকি দুটি আংশিকভাবে আছে এবং আংশিকভাবে সম্পকৃত হলে তা কীভাবে?--ইত্যাদি। মোটকথা, মহান আল্লাহ তাআলার পবিত্র ও নিষ্কলুষ সত্তাকে (নাউযুবিল্লাহ) যেভাবে কুমারের চাকার ওপর রেখে মাটির পাত্র মনে করে ইচ্ছামত তাকে গড়ে নিয়েছে এবং যেভাবে খালেস তাওহিদ ও খাঁটি একত্ববাদকে ধ্বংস ও বরবাদ করে শিরক ও ত্রাস-বৃদ্ধির নতুন ছাচ তৈরি করেছে, পৃথিবীর ধর্ম ও ধর্মাদর্শের ইতিহাসে এমন ধর্মীয় পরিবর্তন ও অরাজকতা আকাশের চোখ কখনো দেখে নি, আকাশের কান কখনো শোনেনি। Leb sd i 03 কতই না বিস্ময়কর ব্যাপার এটা! পিতা, পুত্র ও পবিত্র আত্মার ভিন্ন ভিন্ন ব্যাখ্যা ও বিশ্লেষণ, তারপর একত্ববাদ থেকে বত্রিত্ববাদ ও ত্রিত্ববাদ থেকে একত্ববাদের বিস্ময়কর বিবরণ একটি গোলক ধাধা । যার কোনো সমাধান চোখে পড়ে না। আর বক্তাই যখন শাব্দিক ব্যাখ্যা ছাড়া প্রকৃত সত্য বুঝতে অক্ষম তখন শ্রোতারা আর কী ছাই বুঝতে পারবে। পিতা ত্ৰিতববাদের তিনটি মূলের মধ্যে ‘পিতা’ প্রথম মূল । এই মূল থেকেই দ্বিতীয় মূলের উত্ভুব ঘটেছে। আলমে লাহুতে প্রথম মূল কখনো দ্বিতীয় ও তৃতীয় মূল থেকে বিচ্ছিন্ন হয় না। কিন্তু খ্রিস্টধর্মের উপদলগুলোর মধ্যে অধিকাংশা দলই গির্জার সাধারণ শিক্ষা অনুযায়ী বলে থাকে যে, আলমে লাহুতের একত্বে তিনটি মূলেরই মর্যাদা সমান। কারো ওপর কারো শ্ৰেষ্ঠত্ নেই । আর আরইউসি উপদল বলে, এমন নয়; বরং দ্বিতীয় মূল তথা পুত্ৰ প্রথম মূল তথা পিতার মতো অনাদি নয়। তবে তা উ্ধ্ব ও নিম্নবজগতের অস্তিত্লাভের অজ্ঞাতকাল পূর্বে প্রথম মূল থেকে জন্মলাভ করেছে। সুতরাং পুত্রের মর্যাদা পিতার পরে এবং পিতা থেকে কম । আর মাকদুনি উপদল বলে, মূল মাত্র দুটি : পিতা এবং পুত্র । এবং রুহুল www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।