হযরত ইসা আলাইহিস সালাম $ ২৩৪ পাদরি ড, ফানডার 51 ৩1; তার গ্রস্থে’"” এ-বিষয়টিই প্রমাণ করতে চেষ্টা করেছেন। তারপরও এই মূর্তিপূজাপ্রসূত দর্শনের যেসব ব্যাখ্যা দেয়া হয়েছে, সেগুলোকে সংক্ষেপে এভাবে বুঝে নিতে হবে যে, আমরা যে-বস্তুজগতে বাস করছি তাকে ‘আলমে নাসুত’ বলা হয়। আর উ্ধ্বজগৎ, যার সম্পর্ক অদৃশ্য জগতের সঙ্গে, তা এবং তার বাইরে যে-জগৎ, যেখানে জমিন নেই, সময়ের প্রবাহ নেই, স্থান নেই, স্থানীয় নেই, যেখানে সবকিছুই আছে, কিন্তু বস্তজগতের উর্ধ্বে, যাবতীয় উপরের উপরে, তার নাম ‘আলমে লাহুত'। যখন উ্ধ্ব ও অধঃ এবং উচ্চ ও নীচ কিছুই ছিলো না এবং অনাদিকালের ব্যাপকতায় সময় একটি অর্থহীন শব্দ ছিলো, তখন তিনটি মূল বা আসল ছিলো : পিতা, পুত্র ও রুহুল কুদ্স। এই তিনটি মূল বা আসলের প্রকৃত নাম খোদা। রোমান ক্যাথলিক খ্রিস্টান, প্রোটেস্টান খ্রিস্টান এবং তাদের থেকে ভিন্ন পূর্বাঞ্চলীয় গির্জাভিত্তিক খ্ৰিস্টান__এই তিনটি দলই এ-ব্যাপারে একমত এবং এ-বিষয়টিকে ব্রিস্টধর্মের আত্মা বলে বিশ্বাস করে থাকে । তারা অত্যন্ত দুঃসাহসিকতার সঙ্গে দাবি করে যে, পবিত্র কিতাবের স্পষ্ট বর্ণনা এ-কথাই ঘোষণা করছে। যুগের এই বিস্ময়কর আকিদা নতুন নতুন বিশ্বাস ও চিন্তাধারা উদ্ভাবনের এই পর্যায়ে পৌছেছে যে, তা অধ্যয়ন করলে শিক্ষা ও উপদেশ গ্রহণের অনেক উপকরণ পাওয়া যায়। বড় বড় ধর্মীয় কাউন্সিল, বড় বড় গির্জার বিশপগণ ও পোপগণ এই আকিদার ব্যাখ্যায় বিস্ময়কর ও অচিন্ত্যনীয় আলোচনার সূত্রপাত ঘটিয়েছেন : প্রথম মূল তথা পিতা থেকে কীভাবে দ্বিতীয় মূল তথা পুত্ৰ জন্মলাভ করলো এবং তারপর পিতা থেকে বা পিতা ও পুত্র উভয় থেকে কীভাবে তৃতীয় মূল তথা পবিত্র আত্মার উদ্ভব ঘটলো বা কীভাবে তার অস্তিত্ব আত্মপ্রকাশ করলো; তিন সত্তা বা মূলের পারস্পরিক সম্পর্ক কী এবং তাদের ভিন্ন ভিন্ন উপাধি ও গুণাবলি কী, যা একটি মূলকে অপর মূল থেকে পৃথক করছে; তারা যখন ত্রিত্বে পরিণত ১৭৮ | খ্রস্থটির তিনটি বণ্ড: ১. 4)! EI HAN LAIN RD, AS: Ae ria io. BLAM aIn AS: HANI www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।