প্রোটেস্টানদের মধ্যে কঠিন মৌলগত মতভেদ থাকা সত্বেও মৌলিকভাবে (ত্রিত্ববাদের ক্ষেত্রে) তাদের মধ্যে এক্যই রয়েছে। শুধু তা-ই নয়, তার চেয়েও বিস্ময়কর ব্যাপার এই যে, কিং লুথারের কিং এবং সংশোধনপ্রিয় গির্জাগুলোও এক দীর্ঘকাল পর্যন্ত ক্যাথলিক বিশ্বাসকেই কোনো ধরনের সংশোধন ও সংস্কার ছাড়াই আকিদা হিসেবে মেনেছে। অবশ্য খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীতে লাহুতি উপদলের অধিকাংশ সদস্য এবং কয়েকটি নতুন উপদল__সুসিনিয়ায়ি, জার্মান, একত্ববাদী ও উমুমিয়্যিন_এই আকিদাকে কিতাব-বিরুদ্ধ ও যুক্তিবিরোধী বলে মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে ।*'' এটাই হলো বখ্ৰিস্টধৰ্মে ত্ৰিত্ববাদের আকিদার সংক্ষিপ্ত ইতিহাস । এই ইতিহাস থেকে যে-সত্য উদ্ভাসিত হয়ে তা এই যে, মূর্তিপূজামূলক কল্পনা থেকে উদ্ভূত এই ধর্মদ্রোহিতা ও মুশরিকসুলভ বিদআদের (ত্রিত্বাদের আকিদা) মধ্যেই খ্রিস্টধর্মের সত্যতা-ধ্বংসের রহস্য গুপ্ত রয়েছে। ত্রিত্বাদের আকিদা কী জিনিস এবং পিতা, পুত্র ও পবিত্র আত্মার প্রকাশের বাস্তব সত্য কী-_এ-বিষয়টি খ্রিস্টধর্মের সেইসব আলোচনার অন্তর্গত যাদের চূড়ান্ত কোনো জবাব কখনোই মেলে নি। বিষয়টিকে গেছে এবং জটিল হয়ে উঠেছে। ফল এই দাড়িয়েছে যে, যে-আকিদা খ্রিস্টধর্মের ভিত্তিগত ও মৌলিক মর্যাদা রাখতো তা ধাধা হয়েই থেকে গেলো। প্রাচীন ও আধুনিক খ্রিস্ট ধর্মবেত্তাদের বলতে হলো যে, ত্ৰিতৃবাদের মধ্যে একত্ববাদ রয়েছে এবং একত্ববাদের মধ্যে রয়েছে ত্ৰিতৃবাদ। এটা ধর্মের এমন একটা বিষয় যার সমাধান দুনিয়াতে হতে পারে না। পরকালে পৌছেই এই আকিদার সমাধান ও মীমাংসা হবে। তাই এখানে এই আকিদাকে বুদ্ধি ও জ্ঞান দ্বারা বোঝার চেষ্টা করা পণ্ডশ্রমমাত্র । বরং ভালো আকিদার সঙ্গে একে গ্রহণ করে নেয়াই মুক্তির পথ । যেমন, উনবিংশ শতাব্দীর শেষের দিকে বিখ্যাত খ্রিস্টান ধর্মবেত্তা *'৭ দায়িরাতুল মাআরিফ, পিটার্স বুস্তানি, ঘষ্ঠ খণ্ড, পৃষ্ঠা ৩০৬, 'সালুস' ভুক্তি। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।