বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত ইসা আলাইহিস সালাম * ২৩২ ‘আরইউসিয়্যুন’ ৷ তাদের বিশ্বাস এই যে, হযরত ইসা মাসিহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র হলেও তিনি পিতার মতো অনাদি ও অনন্ত নন; বরং তিনি উ্বজগৎ ও নিয্নবজগতের পূর্বে পিতার সৃষ্টিক্রিয়ার দ্বারা সৃষ্ট হয়েছেন। এ-কারণে তিনি পিতা থেকে নিয়নস্তরের এবং পিতার অসীম ক্ষমতা ও প্রতাপের সামনে অক্ষম ও বিনীত । চতুর্থ দল ‘মাকদুনিয়্যুন’'। তারা বলে, পিতা ও পুত্র দুজনই ভিন্ন ভিন্ন মৌলিক সত্তা । আর রুহুল কুদ্্‌স সত্তা নয়, সৃষ্ট জীব। গির্জা এই চারটি দলকে এবং এ-জাতীয় অন্যান্য দলকে ধর্মদ্রোহী সাব্যস্ত করে ঘোষণা প্রদান করে। ৩২৫ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত নিকাদের কাউন্সিল এবং ৩৮১ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত কনস্টান্টনোপল কাউন্সিলের সিদ্ধান্ত এবং এই দুই কাউন্সিল মীমাংসা প্রদান করে যে, পিতা, পুত্র ও রুহুল কুদ্‌স (পবিত্র আত্মা) তিনটিই ভিন্ন ভিন্ন মৌল-সত্তা। আর অদৃশ্যের জগতে তিনটির একত্ব বা একক সত্তা হলো খোদা । যেনো এইভাবে গণিত ও জ্যামিতিশাস্ত্রের অকাট্য ও অনস্বীকার্য স্পষ্ট সিদ্ধান্তের বিরুদ্ধে অথবা বলতে পারেন প্রত্যক্ষ জ্ঞানের বিরুদ্ধে মেনে নেয়া হয়েছে যে, ‘এক'ই তিন এবং ‘তিন'ই এক এবং এটাও বলা হয়েছে যে, পুত্র অনাদিকালেই পিতা থেকে জন্মলাভ করেছেন এবং অনাদিকালেই পিতা থেকে রুহুল কুদ্্‌সের (পবিত্র আত্মার) উদ্ভব ঘটেছে। এরপর ৫৮৯ খ্রিস্টাব্দে টলেডোর (T০!ed০/এ৮.৮) কাউন্সিল এই সংশোধন-প্রস্তাব অনুমোদন করিয়ে নিয়েছে যে, রুহুল কুদ্‌সের উদ্ভব কেবল পিতা থেকে ঘটে নি; বরং পিতা ও পুত্র উভয়ের দ্বারা ঘটেছে। ল্যাটিন গির্জা এই সংশোধনকে বিনাদ্বিধায় মেনে নিয়েছে এবং গির্জার আকিদা সাব্যস্ত করেছে। গ্রিক গির্জা প্রথমে নীরব ভূমিকা অবলম্বন করলো; কিন্তু পরে এই সংশোধনকে ‘অভিনৰ উদ্ভাবন’ সাব্যস্ত করে তা মেনে নিতে অস্বীকৃতি জানালো। তাদের পারস্পরিক বিরোধ এতটা চরম পর্যায়ে পৌছলো যে, গ্ৰিক গির্জা ও ক্যাথলিক ল্যাটিন গির্জার মধ্যে কখনোই এক্য প্রতিষ্ঠিত হয় নি। ত্রিত্ববাদের এই বিশ্বাস ব্রিস্টধর্মের শিরায় শিরায় এমনভাবে প্রবেশ করেছে যে, খ্রিস্টধর্মের প্রধান দুটি দল রোমান ক্যাথলিক এবং www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।