বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

তিনি সর্বাবস্থায় অবশ্যই সিদ্দিক । এর বিপরীতে প্রত্যেক সিদ্দিকের নবী হওয়া জরুরি নয়। যেমন, হযরত আবু বকর সিদ্দিক রা. । বিখ্যাত মুহাদ্দি ইবনে হাযাম রহ. এ-সকল উলামায়ে কেরামের অভিমত যে-বিস্তারিত বিবরণের সঙ্গে ‘কিতাবুল ফাসল’-এ উল্লেখ করেছেন, এমন জোরেশোরে অন্য কোথাও এর বিবরণ চোখে পড়ে নি। অতএব, নিচের অংশে ইবনে হাযামের পূর্ণ বিষয়বস্তুর তরজমা অনুধাবনযোগ্য । নারীর নবুওত ও ইবনে হাযাম আল-আনদালুসি (ইবনে হাযাম রহ. বলেন,) এই অধ্যায়টি এমন একটি বিষয় প্রসঙ্গে যা নিয়ে আমাদের সময়ে করডোবায় (স্পেনে) ভীষণ মতভেদ দেখা দিয়েছে। আলেমগণের একটি দল বলেন, 'নারী নবী হতে পারেন না এবং যারা বলেন যে, নারী নবী হতে পারেন তারা নতুন একটি বিদআত সৃষ্টি করেন।' আর আলেমগণের অপর একটি দল বলেন, ‘নারী নবী হতে পারেন এবং নবী হয়েছেন।' আলেমগণের এই দুই দল থেকে ভিন্ন তৃতীয় একটি দল এব্যাপারে নীরব । নারী নবী হতে পারেন কি পারেন না উভয় ব্যাপারেই তারা নীরব থাকাকে পছন্দ করেন। কিন্তু যে-সকল উলামায়ে কেরাম নারীর নবুওতের পদ বা নারীর নবী হওয়ার বিষয়টি দেখা যায় না। অবশ্য কোনো কোনো আলেম তাদের ভিন্নমত পোষণের পক্ষে নিচের আয়াতটি পেশ করে থাকেন_ les ie) dS ip df 0) “তোমার পূর্বে জনপদবাসীদের মধ্য থেকে পুরুষগণকেই প্রেরণ করেছিলাম, যাদের কাছে ওহি পাঠাতাম।”*২ আমি বলি, এ-ব্যাপারে কার মতভেদ রয়েছে এবং কে এমন দাবি করেছে যে, আল্লাহ তাআলা নারীকে মানুষের হেদায়েতের জন্য রাসুল বানিয়ে পাঠিয়েছেন? মূল আলোচনা নারীর রাসুল হওয়া সম্পর্কে নয়, বরং নবী হওয়া সম্পর্কে। সুতরাং, সত্য অন্বেষণের জন্য অবশ্য কর্তব্য এই যে, প্রথমে চিন্তা করা উচিত আরবি ভাষায় নবুওত শব্দটির অর্থ কী। ২২ সূরা ইউসুফ : আয়াত ৯। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।