বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন-১০ * ২৩১ প্রভাবিত সেরাপিস’"* চিন্তা থেকে ত্রিসত্তাবিশিষ্ট একত্ববাদের মূল গ্রহণ করা হয়েছে। আর আইসিসের** স্থানটি দেয়া হয়েছে হযরত মারইয়াম আলাইহিস সালামকে আর হোরাসের””* স্থানটি দেয়া হয় হযরত ইসা আলাইহিস সালামকে ৷ এই গ্রিক-মিসরীয় দর্শনঘটিত মূর্তিপূজার প্রভাবে বর্তমান খ্ৰিস্টধর্মে হযরত ইসা আলাইহিস সালাম-এর খোদা হওয়া ও তির খোদার আকিদা গির্জা কৃর্তক গৃহীত আকিদায় পরিণত হয়েছে। ত্রিত্ববাদের আকিদা যখন তার শৈশব যাপন করছিলো তখন খ্রিস্টান ধর্মবেত্তাদের মধ্যে তা প্রত্যাখ্যান করা ও গ্রহণ করা নিয়ে ভীষণ তর্কযুদ্ধ শুরু হয়েছিলো। নিকাদের কাউন্সিলে, পূর্বাঞ্চলীয় গির্জাসমূহে এবং সাধারণ ও বিশেষ বৈঠকসমূহে এ-ব্যাপারে তর্ক-বিতর্ক দীর্ঘ থেকে ধীর্ঘতর হতে শুরু করলো তখন গির্জা সিদ্ধান্ত ঘোষণা করলো যে, ত্রিতৃবাদের ব্যাপারটি সত্য এবং তার বিরোধিতা করা ধর্মদ্রোহিতা ৷ ত্ৰিত্বাদের বিরোধী ধর্মদ্রোহী দলগুলোর মধ্যে বিখ্যাত হলো ‘আবুনিয়্যুন'-এর দল । এই দল বলে, হযরত ইসা আলাইহিস সালাম কেবল মানুষই ছিলেন । দ্বিতীয় দল ‘সাবিলিয়্যুন’ ৷ তারা বিশ্বাস করে যে, আল্লাহ তাআলা অদ্বিতীয় সত্তা। আর পিতা, পুত্র ও রুহুৃদ কুদ্‌স (পবিত্র আত্মা) সেই সত্তারই বিভিন্ন অবস্থা । এই অবস্থাগুলো আল্লাহ তাআলার অদ্বিতীয় সত্তার ওপর প্রয়োগ করা হয়ে থাকে। তৃতীয় দল ** গ্রিক-মিসরি দেবতাকে বলা হয় 5€1aDi5 বা 5৭5 । খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে সেরাপিস-প্রথার উদ্ভব ঘটে । সেরাপিস দেবতার মূর্তি ফ্রাঙ্গের ল্যুভর জাদুঘরে সংরক্ষিত আছে। *% আইসিস ([5i5) প্রাচীন বিসরীয় ধর্মবিশ্বাসে মাতৃত্ব, যাদু ও উর্বরতার দেবী । মূলত মিসরীয় ধর্মবিশ্বাসের দেবী হলেও আইসিসের উপাসনা প্রাচীন মিসরের বাইরে গ্রিক- রোমান বিশ্বেও ছড়িয়ে পড়েচিলো। আদর্শ মা, স্ত্রী, প্রকৃতি ও যাদুর পৃষ্ঠপোষক হিসেবে আইসিসের উপাসনা করা হতো। মিসরীয় পুরাণ অনুসারে আইসিস হোরাসের মা। আইসিসকে চিত্রিত করা হয় সিংহাসনাকৃতির মুকুট পরিহিতা নারী হিসেবে, কখনো তার পাখির মতো ডানাও দেখানো হয়। **৬ হোরাস প্রাচীন মিসরীয় ধর্মের অন্যতম প্রাচীন ও সর্বাধিক গুরুত্বপূর্ণ দেবতা । তিনি আকাশ, প্রতিশোধ, প্রতিরক্ষা ও যুদ্ধের দেবতা ছিলেন। হোরাস বিভিন্ন সময়ে প্রাচীন মিসরীয়দের জাতীয় পৃষ্ঠপোষক দেবতা হিসেবে গণ্য হতেন । সাধারণত তাকে একটি বাজপাখির মস্তকবিশিষ্ট পুরুষ মূর্তিরূপে কল্পনা করা হতো । তার লাল ও সাদা রঙের মুকুটটি সমগ্র মিসর রাজ্যের ওপর তার আধিপত্যের প্রতীক ছিলো। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।