বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত ইসা আলাইহিস সালাম ৪ ২৩০ সারমর্ম এই যে, খ্রিস্টধর্ম সর্বপ্রথম ত্রিত্ববাদের নাম শুনেছে সেন্টদের যুগে; এর আগে এই আকিদাটির সঙ্গে খ্রিস্টধর্মের কোনোভাবেই পরিচয় ছিলো না। সেন্ট পল থেকে সেন্টদের যুগ শুরু হয়। সেন্ট পলই ওই মহাপুরুষ যার কল্যাণে খ্রিস্টধর্ম নবজন্ম লাভ করে এবং যার ইহুদিত্্‌ গৌড়ামির ফলে খ্রিস্টধর্মের সত্যতা ও তাওহিদের আকিদাকে মূর্তিপূজা ও শিরকের সঙ্গে মিশ্রিত করে সফলতার শ্বাস ফেলেছে। এই আকিদা মূলত মূৰ্তিপূজামূলক দর্শনের তত্বের ওপর দাড়িয়ে আছে এবং এটি মূর্তিপূজামূলক আকিদা ‘অবতারে'রই প্রতিধ্বনি । ত্রিত্ববাদের ভিত্তি এই তত্ত্বের ওপর প্রতিষ্ঠিত যে, আল্লাহ তাআলার সত্তা ও গুণাবলি মানবাকৃতি ধারণ পৃথিবীর বুকে উপস্থিত হতে পারে। যেনো এই আকিদা হিলানিসন ও গনুসতিনিন-এর দার্শনিক বিশ্বাসরাশির সংযোজনে প্রস্তুত একটি মোদক ৷ প্রাচীনকালের ইতিহাস থেকে সঙ্ধান মেলে যে, খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দীতে আতস্তাকিয়ার বিশপ থিউফিলুস সর্বপ্রথম ত্রিতৃবাদের ধারণা প্রকাশ করতে গিয়ে গ্রিক ‘সারইয়াস’ শব্দটি ব্যবহার করেন। তারপর তারতিল্‌য়ানুস নামের অন্য একজন বিশপ সমউচ্চারিত ‘তিরনিতিয়াস' শব্দটি আবিষ্কার করেন। এই থিক শব্দটিই বর্তমান খ্রিস্টধর্মের আকিদা সালুস (তাসলিস)-এর সমার্থবোধক। যদি এই বিষয়টির স্বরূপটাকে আরো গভীর দৃষ্টিতে দেখার চেষ্টা করা হয়, তবে এতিহাসিক তথ্যাবলির মাধ্যমে স্পষ্টর্ূপে দেখা যাবে যে, সালুস বা ত্রিত্ববাদের আকিদা মূলত খ্রিস্টধর্ম ও মূর্তিপূজার সংমিশ্রণের ফল, যা খ্রিস্টধর্মের প্রাবল্য ও মূর্তিপূজার দুর্বলতার কারণে ঘটেছে। বিশেষ করে মিসরের মূর্তিপূজকরা খ্ৰিস্টধর্ম গ্রহণ করার পর ত্রিত্ববাদের আকিদার বিকাশ ও উন্নৃতি সাধন করেছিলো এবং দার্শনিক তত্তবালোচনার সঙ্গে একে জ্ঞানগর্ভ আলোচনায় পরিণত করেছিলো । খ্রিস্টধর্ম গ্রহণ করার পর মূর্তিপূজকদের ওপর তার যে-প্রভাব পড়েছিলো তার একটি গুরুত্বপূর্ণ ফল ছিলো এই যে, একটা সার্বক্ষণিত আগ্রহ ও আকাঙ্ক্ষা মূর্তিপূজকদের মধ্যে তৈরি থাকে। মাওলানা আবুল কালাম আযাদ বলেন, আলেকজান্দ্রিয়ার দর্শন- www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।