বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন-১০ ২২৯ সালাম-এর খোদা হওয়ার ও কাফ্ফারার আকিদার বিরুদ্ধে সত্যিকার খ্রিস্টধর্মের ওপর প্রতিষ্ঠিত ছিলো। তা ছাড়া তাদের বৰ্ণনাসমূহ গির্জাপতিরা সেন্ট পলের প্রবর্তিত ও বিকৃত ব্রিস্টধর্মের যে-বিশ্বাস লালন করতো এবং এখনো করছে তার বিরোধী ছিলো । কিন্তু বিস্ময়কর ব্যাপার এই যে, বারনাবাসের নাম বর্তমান খ্রিস্টধর্মে হওয়ারিদের তালিকা থেকে খারিজ মনে করা হয়েও তার নাম ওই দূতগণের তালিকায় আজো বিদ্যমান আছে, যারা রাজ্যগুলোতে আল্লাহ তাআলার রাজতৃ ঘোষণা করেছিলেন এবং ব্রিস্টধর্মের প্রচার-প্রসারের দায়িত্ব পালন করেছিলেন। হযরত ইসা আলাইহিস সালাম এবং বর্তমান খ্রিস্টধর্ম হযরত ইসা আলাইহিস সালাম-এর শিক্ষার সারমর্ম ইতোপূর্বে বর্ণিত হয়েছে। তিনি আল্লাহ তাআলার সত্য নবী, সত্য ও সততার প্রতি আহ্বানকারী, সুস্পষ্ট সত্যধর্মের পথপ্রদর্শক ও প্রচারক ছিলেন। আল্লাহর সকল সত্য নবীর মতো তার শিক্ষাও সৃষ্টির শুরু থেকে প্রচারিত সত্য ও সততার সমর্থক ছিলো, যুগের ব্যক্তিগত ও সামষ্টিক প্রয়োজনীয়তার বৈপুবিক পরিবর্তনশীলতার অবস্থা-অনুরূপ ছিলো এবং ইঞ্জিলের আকারে সংশোধন ও বিপ্লবের আহবানকারী ছিলো। খাঁটি একত্ববাদ, সৃষ্টিকর্তার পরিচয়লাভে সৃষ্টিকর্তার সঙ্গেই উপায়হীন নৈকট্য, ভালোবাসা, স্নেহ, মমতা, দয়া, ক্ষমা, নৈতিক ও চারিত্রিক উন্নতি তার পবিত্র শিক্ষার সারমর্ম ছিলো। কিন্তু মানবজাতির মনোবিপ্রবের ইতিহাসে এর চেয়ে বিস্ময়কর ও আশ্চর্যজনক ব্যাপার আর কিছুই নেই যে, বর্তমান খ্রিস্টধর্ম হযরত ইসা আলাইহিস সালাম-এর পবিত্র শিক্ষার নামে একত্ববাদের মুক্তির জন্য ইলম ও আমলের একনিষ্ঠতার স্থলে প্রায়শ্চিত্তে বিশ্বাস ইত্যাদি মূর্খতাপ্রসূত ও মুশরিকসুলভ অভিনব আকিদাসমূহের প্রচার ও প্রসারে তৎপর রয়েছে। ত্ৰিতববাদ পিটার্স বুস্তানি কর্তৃক রচিত বিশ্বকোষ দায়িরাতুল মাআরিফ-এ এ- ব্যাপারে খ্রিস্টীয় দৃষ্টিভঙ্গি থেকে বিশদ আলোচনা করা হয়েছে। তার www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।