বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত ইসা আলাইহিস সালাম ৪ ২২২ বরাবরই পরিবর্তন ও বিকৃতি এবং হ্রাস-বৃদ্ধির শিকার হয়ে আসছে। শুধু এটাই নয় যে, এই চারটি ইঞ্জিল হযরত ইসা আলাইহিস সালাম-এর ইঞ্জিল নয়; বরং জ্ঞানগত, এতিহাসিক ও ধর্মীয় দলিল দ্বারা সেগুলো হযরত মাসিহ আলাইহিস সালাম-এর শিষ্যবৃন্দের রচনা বলেও প্রমাণিত নয়; বরং সেগুলো পরবর্তীকালের অন্য রচয়িতাদের রচনা ৷ অবশ্য এসব অনুবাদে উপদেশ ও নসিহত এবং শিক্ষা ও প্রজ্ঞার ক্ষেত্রে এমন একটি অংশ রয়েছে যা অবশ্যই হযরত ইসা মাসিহ আলাইহিস সালাম-এর মূল্যবান বাণীসমূহ থেকে গৃহীত । তাই নকলের মধ্যে কোনো কোনো সময় আসলের ঝলক দেখা যায় । কুরআন এবং ইঞ্জিল পবিত্র কুরআনের মৌলিক শিক্ষা এই যে, আল্লাহ তাআলা যেমন এক- অদ্বিতীয়, তেমনি তার সত্যতাও এক-অদ্বিতীয়। তিনি কখনো কোনো বিশেষ জাতি, বিশেষ গোষ্ঠী বা বিশেষ গোত্রের উত্তরাধিকারমূলক স্বত্বরূপে থাকেন নি । প্রতিটি জাতিতে ও প্রতিটি দেশে আল্লাহর সত্য ও হেদায়েতের পয়গাম একই অনুভূতি ও ভিত্তির ওপর প্রতিষ্ঠিত থেকে তার সত্য নবীগণের বা তাদের প্রতিনিধিদের সাহায্যে জগতের জন্য সবসময় সরলপথের আহ্বানকারী ও ঘোষণাকারী থেকেছে। সেই পয়গামের নামই ‘সিরাতে মুস্তাকিম' ও 'ইসলাম'। কুরআন মাজিদ এই ভুলে-যাওয়া শিক্ষাকে স্মরণ করিয়ে দেয়ার জন্য এসেছে এবং কুরআন সর্বশেষ পয়গাম, যা বিগত যাবতীয় ধর্মের সত্যতাকে নিজের মধ্যে ধারণ করে মানবজগতের হেদায়েত ও পথপ্রদর্শনের দায়িত্ব গহণ করেছে। সুতরাং, কুরআনকে অস্বীকার করা মানে আল্লাহর যাবতীয় সত্যকে অস্বীকার করা। এই মৌলিক শিক্ষার প্রেক্ষিতেই পবিত্র কুরআন হযরত ইসা আলাইহিস সালাম-এর মাহাত্ম্যকে অনুমোদন করেছে এবং স্বীকার করেছে যে, নিঃসন্দেহে ইলহামি কিতাব ও আল্লাহ-প্রদত্ত কিতাব । কিত্ত তার সঙ্গে জায়গায় জায়গায় এটাও বলে দিয়েছে যে, আহলে কিতাবের (ইহুদি ও নাসারাদের) আলেমগণ ইঞ্জিলের সত্য শিক্ষাকে বিলুপ্ত করে দিয়েছে, পরিবর্তিত করে ফেলেছে এবং সবদিক থেকে বিকৃত করে ফেলেছে এবং এইভাবে ইঞ্জিলের শিক্ষাকে শির্ক ও কুফরির শিক্ষা www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।