কাসাসুল কুরআন-১০ ৪ ২২১ ধর্মবেত্তা ও মুসলমান আলেমগণের মধ্যে (ইঞ্জিল চতুষ্টয়ে উল্লেখিত) সুসংবাদের প্রেক্ষিতে এই আলোচনা এসেছে যে, সেসব সুসংবাদের উদ্দেশ্য কি খাতিমুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম না ইসা মাসিহ আলাইহিস সালাম না অন্যকোনো নবী, সেখানে পরিবর্তন ও ত্রাস-বৃদ্ধি বেশি পরিমাণে ঘটেছে। তা ছাড়া যেসব জায়গায় হযরত ইসা আলাইহিস সালাম-এর খোদা হওয়ার স্পষ্ট বর্ণনার মধ্যে ব্যবধান পরিলক্ষিত হয়, সেই জায়গাগুলোকে মশকের স্লেট বানিয়ে নেয়া হয়েছে। ইঞ্জিল চতুষ্টয়ের শব্দগত ও অর্থগত বিকৃতি এবং বর্ণনার পরস্পরবিরোধিতার বিস্তারিত বিবরণ ও বিশদ আলোচনা খোলা দৃষ্টিতে পাঠ করতে চাইলে তার জন্য বিশেষভাবে রয়েছে মাওলানা রহমতুল্লাহ বিন খলিলুর রহমান কিরানবি রহ. কর্তৃক রচিত ‘ইযহারুল হক' (৫৮! &'), আল্লামা ইবনে কায়্যিম আল-জাওযিয়্যাহ রহ. কর্তৃক রচিত ‘হিদায়াতুল হায়ারি ফি আজবিবাতিল ইয়াহুদি ওয়ান নাসারা' ( হা ৭) ১% 271 ও 5১৮1), আবদুর রহমান আল-বাজাহ জি যাদাহ রহ. কর্তৃক রচিত ‘আল-ফারিকু বাইনাল খালিকি ওয়াল মাখলুকি' (3৬ ) ও+৮4৷ ০ 3১৬) এবং মাওলানা আলে নবী আমর রহ. কর্তৃক রচিত ‘ইযাহারে হক’ (5> ১৮৬৷)। মোটকথা, ইঞ্জিল চতুষ্টয় ইলহামি বা আসমানি ইঞ্জিল নয়। এগুলো ইলহামি হওয়ার ব্যাপারে কোনো বর্ণনাগত প্রমাণও নেই এবং এতিহাসিক প্রমাণও নেই । সেগুলোর রচয়িতা সম্পর্কেও অকাট্যভাবে বা নিশ্চিতরূপে কোনোকিছু জানা যায় না এবং তাদের রচনাকালও নির্দিষ্ট নয়। বরং তার বিপরীতে সেন্ট পলের বক্তব্যরাশি, ইঞ্জিলগুলোর এতিহাসিক অবস্থা, বিষয়বস্তু ও উদ্দেশ্যাবলির পারস্পরিক বিরোধিতা ও বৈপরীত্য এ-বিষয়ে সাক্ষ্য প্রদান করছে যে, এই ইঞ্জিলগুলো হযরত ইসা আলাইহিস সালাম-এর ইঞ্জিল বা তার অংশ নয় এবং ইসা আলাইহিস সালাম-এর ইঞ্জিল সর্বপ্রথম নাসারাদেরই হাতে শব্দগত ও অর্থগত পরিবর্তন ও বিকৃতির শিকারে পরিণত হয় এবং তারপর ধীরে ধীরে তা বিলুপ্তি ঘটেছে । বিদ্যমান ইঞ্জিল চারটির কোনোটিই আসল ইঞ্জিল নয়; বরং গ্রিক ভাষায় অনুদিত এবং গ্রিক থেকে অন্যান্য ভাষায় অনুদিত, যা www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।