বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত ইসা আলাইহিস সালাম * ২২০ কেউ তা রচনা করে ইউহান্নার নামে চালিয়ে দিয়েছে, যাতে ইসা আলাইহিস সালাম-এর খোদা হওয়ার যে-বিশ্বাস গির্জাপতিরা পোষণ করে সেই বিশ্বাসের শক্তি বৃদ্ধি পায় এবং এই বিশ্বাস সংশোধনের জন্য খবিস্টানজগৎ থেকে সময়ে সময়ে যে-আওয়াজ উঠতো তা স্তব্ধ হয়ে যায় । ইঞ্জিল চতুষ্টয় সম্পর্কে উল্লিখিত সংক্ষিপ্ত পর্যালোচনা ছাড়াও সেগুলো ইলহামি বা এশী না হওয়ার আরো দুটি স্পষ্ট দলিল রয়েছে। তার একটি এই যে, চারটি ইঞ্জিলেই হযরত ইসা আলাইহিস সালাম-এর জীবনের ঘটনাবলির বিবরণ রয়েছে। এমনকি নাসারাদের অনুমান অনুযায়ী হযরত ইসা আলাইহিস সালাম-এর গ্রেপ্তার হওয়া, শুলিবিদ্ধ হওয়া, নিহত হওয়া, মৃত্যুর পর জীবিত হওয়া এবং বিষয়টি তার শিষ্যদের কাছে প্রকাশ পাওয়া ইত্যাদি অবস্থার বর্ণনা পর্যন্ত রয়েছে। সুতরাং এসব ইঞ্জিল হযরত ইসা মাসিহ আলাইহিস সালাম-এর ইঞ্জিল হতো বা তার অংশ হতো, তবে সেগুলোতে এসব বিষয়ের উল্লেখ থাকার মোটেই কথা ছিলো না। আর এসব ঘটনা হযরত মাসিহ আলাইহিস সালাম-এর শিষ্যবৃন্দ সংকলন করতেন এবং তা একটি এতিহাসিক গ্রন্থের মর্যাদা পেতো; কিতাবুল্লাহ বা আসমানি কিতাব বলে অভিহিত হওয়ার যোগ্য হতো না । দ্বিতীয় দলিল এই যে, যেভাবে ইঞ্জিলগুলোর রচয়িতাদের নিয়ে মতভেদ রয়েছে, তেমনি ইঞ্জিল চারটিতে বর্ণিত ঘটনা ও কাহিনিতে পরস্পরবিরোধিতা ও কঠিন মতদ্বন্ব রয়েছে। অর্থাৎ, কিছু কিছু মুজিযা ও অভিনব ঘটনা কোনো ইঞ্জিলে পাওয়া গেলেও অন্য ইঞ্জিলগুলোতে তার ইঙ্গিত পর্যন্ত পাওয়া যায় না। আবার, কোনো ইঞ্জিলে একটি ঘটনা যেভাবে উল্লেখ করা হয়েছে, অন্য ইঞ্জিলে তা কিছুটা কম-বেশি করে এমনভাবে বর্ণনা করা হয়েছে যে, প্রথম ইঞ্জিলের বর্ণনায় আর এটির বর্ণনায় স্পষ্ট ব্যবধান ও তারতম্য দেখা দিয়েছে। যেমন, হযরত ইসা মাসিহ আলাইহিস সালাম-এর শূলিবিদ্ধ হওয়ার ঘটনাটিকে ইঞ্জিল চতুষ্টয়ে বিরোধপূর্ণ বক্তব্যের সঙ্গে বর্ণনা করা হয়েছে। এটাও কম বিস্ময়কর ব্যাপার নয় যে, এই ইঞ্জিল চারটি যে যে ভাষায় রূপান্তরিত হয়েছে, সে সে ভাষায় ইঞ্জিলগুলোর মূলপাঠ এবং শব্দ ও বাক্যের সংরক্ষণ ও স্থায়িত্বে ভক্ষেপই করা হয় নি। বরং একই ভাষায় অনূদিত ইঞ্জিলগুলোর বিভিন্ন সংস্করণ ও প্রকাশনায় অনেক অনেক শব্দ ও বাক্যে পরিবর্তন ও ত্রাস-বৃদ্ধি ঘটেছে। বিশেষ করে যেখানে খ্রিস্টান www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।