বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন-১০ ৪ ২১৯ লিপিবদ্ধ করুন। যেসব বিষয় অন্যান্য ইঞ্জিলে পাওয়া গেছে, সেগুলো ছাড়া আপনার যা জানা আছে আপনি তা-ই লিপিবদ্ধ করুন । বিশেষ করে হযরত ইসা আলাইহিস সালাম-এর খোদা হওয়ার বিষয়টি অবশ্যই লিখুন, যাতে শিরনিতুস ও অন্যদের দলের বিরুদ্ধে আমাদের হাত শক্তিশালী হয়।' তখন ইউহান্না তাদের আবেদন উপেক্ষা করতে পারলেন না এবং এই ইঞ্জিল লিপিবদ্ধ করলেন।*** কিন্তু তা সত্বেও খ্রিস্টান ধর্মবেত্তাগণকে ইউহার্নার ইঞ্জিলের রচনাকাল নিয়ে মতভেদ করতে দেখা যাচ্ছে । কেউ বলেন, এটি ৬৫ খ্রিস্টাব্দে লিপিবদ্ধ হয়েছে, কেউ বলে এটি লিপিবদ্ধ হয়েছে ৯৬ খ্রিস্টাব্দে, আবার কেউ এটি ৯৮ খ্রিস্টাব্দে লিপিবদ্ধ হয়েছে বলে বর্ণনা করেছেন। তবে তাদের তুলনায় এমন খ্রিস্টান ধর্মবেত্তার সংখ্যা কম নয় যারা দাবি করছেন যে, ইউহান্নার ইঞ্জিল কখনোই হযরত ইসা আলাইহিস সালাম- এর হাওয়ারি বা শিষ্য ইউহান্না কর্তৃক রচিত নয়। দ্য ক্যাথলিক হ্যালাম্ড (The Catholic Herald)’“-এর সপ্তম ভল্যুমে প্রফেসর লন থেকে উদ্ধৃত করা হয়েছে যে, ‘ইউহান্নার ইঞ্জিল প্রথম থেকে শেষ পর্যন্ত আলেকজান্দিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানের একজন ছাত্র কর্তৃক রচিত’ বারটস নিদার লিখেছেন, ‘ইউহান্নার ইঞ্জিল ও ইউহার্নার পত্রসমূহের কোনো একটিও হযরত ইসা আলাইহিস সালাম-এর হাওয়ারি বা শিষ্যের রচনা নয়। বরং দ্বিতীয় শতাব্দীর প্রথম দিকে কোনো এক ব্যক্তি এই ইঞ্জিল রচনা করে ইউহান্নার নামে চালিয়ে দেয়, যাতে জনমণ্ডলীর মধ্যে তা গ্রহণযোগ্যতা ও প্ৰসিদ্ধি পায়।' আল-ফারিক প্রণেতা বলেন, “বিখ্যাত খ্রিস্টান ধর্মবেত্তা ক্রটিস বর্ণনা করেছেন যে, এই ইঞ্জিলে প্রথমে ছিলো বিশটি অধ্যায়, পরে ইউহান্না ইন্তেকাল করার পর আফাসের গির্জা তাতে একুশতম অধ্যায় সংযুক্ত করে দেয়।''২ এসব উদ্ধৃতি থেকে এ-বিষয়টি খুব ভালোভাবে স্পষ্ট হচ্ছে যে, ইউহান্নার ইঞ্জিল নামে পরিচিত ইঞ্জিলটি (হযরত ইসা আলাইহিস সালাম-এর) হওয়ারি ইউহার্নার ইঞ্জিল নয়; বরং ১ "* কাসাসুল আশ্বিয়া, আবদুল ওয়াহ্‌হাব নাজ্জার মিসরি, পৃষ্ঠা ৪৭৭ । **% একটি রোমান ক্যাথলিক ম্যাগাজিন । ২২ ১), 5০ > 4,৬, আবদুর রহমান আল-বাজাহ জি যাদাহ রহ., প্রথম খণ্ড, পৃষ্ঠা ৩৪১-৩৪২ । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।