হযরত ইসা আলাইহিস সালাম * ২১৮ থেকে সংযুক্ত ।' তিনি আরো বলেন, '‘মুজিযা বা অলৌকিক কাণ্ড সম্পর্কে যে-বর্ণনা দেয়া হয়েছে তাতে মিথ্যা ভাষণ ও কবিসুলভ অতিরঞ্জনের ব্যাপার ঘটেছে। এটা খুব সম্ভব লেখকের পক্ষ থেকে সংযুক্তি । কিন্তু এখন মিথ্যা থেকে সত্যকে বেছে নেয়া চরম কঠিন হয়ে দাড়িয়েছে ৷' আর কলিমিশাস লিখেছেন, “ম্যাথু ও মার্কের ইঞ্জিল দুটিতে অনেক জায়গায় পরস্পরবিরোধী ও দ্বন্বমূলক ঘটনাবলি রয়েছে; কিন্তু যে- ব্যাপারগুলো ইঞ্জিল দুটি একমত্যে পৌছেছে সে-বিষয়গুলো লুকের ইঞ্জিলের বর্ণনার প্রেক্ষিতে প্রাধান্য লাভ করেছে।'”*" আর এটা স্পষ্ট বিষয় যে, লুকের ইঞ্জিলে বিশটিরও বেশি জায়গায় ম্যাথুর ইঞ্জিলের চেয়ে অতিরিক্ত বর্ণনা রয়েছে। আর মার্কের ইঞ্জিলের চেয়ে তা আরো অনেক বেশি ।’** এ-সকল প্রমাণ থেকে এটাই প্রমাণিত হয় যে, লুকের ইঞ্জিল কোনোভাবেই ইলহামি বা এঁশী নয় এবং তা ইসা আলাইহিস সালাম-এর কোনো শিমষ্যের রচনা নয়। চতুৰ্থ ইঞ্জিল হলো ইউহান্নার ইঞ্জিল (G০5p€! ০f J]॥০n) ৷ এই ইঞ্জিলের ব্যাপারে নাসারাদের বিশ্বাস এই যে, এটি হযরত ইসা মাসিহ আলাইহিস সালাম-এর প্রিয় শিষ্য ইউহার্া যাবাদি রচনা করেছেন। ইউহান্নার পিতার নাম ছিলো যাবাদি সাইয়াদ । জালিলের অন্তর্গত বাইতে সাইদা নাম স্থানে ইউহান্নার জন্ম হয় এবং তিনি হযরত ইসা মাসিহ আলাইহিস সালাম-এর হাওয়ারি বা শিষ্য হওয়ার মর্যাদা লাভ করেন। নাসারাদের মধ্যে প্রসিদ্ধ বারোজন হাওয়ারির মধ্যে ইউহান্নাই সবচেয়ে বেশি পবিত্রতা ও মর্যাদা লাভ করেছিলেন। জরজেস যাবিন আল-ফাতুহি লেবাননি লিখেছেন, ‘যে-যুগে শিরনিতুস ও বাইনুস এবং তাদের দল নিজেদের আকিদা প্রচার করছিলেন যে, ইসা আলাইহিস সালাম-এর খোদা হওয়ার আকিদা ভ্রান্ত; তিনি মানুষ ছিলেন এবং হযরত মারইয়াম আলাইহিস সালাম-এর গর্ভে জন্মলাভ করেছিলেন, হযরত মারইয়াম আলাইহিস সালাম-এর পূর্বে তার অস্তিত্ব ছিলো না, সে-যুগে ৯৬ খ্রিস্টাব্দে পাদরি ও লাট পাদরিদের পরামর্শসভা বসলো এবং তারা ইউহান্না কাছে উপস্থিত হয়ে এই আবদেন জানালো, ‘আপনি ইসা আলাইহিস সালাম-এর বাণীসমূহ *৮ কাসাসুল আম্বিয়া, আবদুল ওয়াহ্হাব নাজ্জার মিসরি, পৃষ্ঠা ৪৭৭ । ১৬৯ প্রাগুক্ত । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।