বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

তার শত্রুতামূলক প্রচেষ্টা ব্যয় করছিলেন। কিন্তু তিনি দেখলেন যে, তার সবধরনের বিরোধিতা ও প্রতিরোধ সত্ত্বেও খ্রিস্টধর্ম উত্তরোত্তর উৎকর্ষ লাভ করছে এবং তার প্রতিরোধে প্রতিরুদ্ধ হচ্ছে না। তখন তিনি ইহুদিসুলভ প্রতারণা ও চক্রান্তের আশ্রয় নিলেন। তিনি ঘোষণা করলেন, ‘একটি অলৌকিক কাণ্ড ঘটে গেছে। আমি সুস্থ অবস্থায় ছিলাম । অকস্মাৎ এমনভাবে মাটিতে পড়ে গেলাম যেভাবে মল্লযুদ্ধে কেউ কাউকে ভূমিতে আছড়ে ফেলে । এই অবস্থায় হযরত মাসিহ আলাইহিস সালাম আমাকে স্পর্শ করলেন এবং আমাকে কঠোরভাবে ধমক দিয়ে বললেন, ভবিষ্যতে তুমি কখনো আমার অনুসারীদের বিরুদ্ধে কোনো ধরনের তৎপরতায় লিপ্ত হবে না। আমি তৎক্ষণাৎ হযরত মাসিহ আলাইহিস সালাম-এর প্রতি ঈমান আনলাম । ফলে আমি খ্রিস্টানজগতের সেবার জন্য তার নির্দেশপ্রাপ্ত হলাম । তিনি আমাকে নিদের্শ দিলেন যে, আমি যেনো মানুষকে ইঞ্জিলের সুসংবাদ শুনিয়ে দিই এবং সেটিকে অনুসরণের জন্য তাদেরকে উদ্দীপ্ত করি৷’ সেন্ট পল এরপর ধীরে ধীরে গির্জার ওপর আধিপত্য বিস্তার করলেন এবং খ্রিস্টধর্মের মৌলিক সত্যগুলোর বিলুপ্তি ঘটিয়ে দিয়ে নতুন নতুন জিনিসের আমদানি করলেন এবং খ্রিস্টধর্মকে মন্দ কার্যকলাপের সমষ্টি বানিয়ে ছাড়লেন। হযরত ইসা আলাইহিস সালাম-এর খোদা হওয়া, ত্রিত্বাদ, ইসা আলাইহিস সালাম-এর আল্লাহর পুত্র হওয়া এবং কাফ্ফারার (প্রায়শ্চিত্তের) বিদআত (অভিনব বিষয়) আবিষ্কার করে খ্রিস্টধর্মকে শির্কমূলক ধর্মে রূপান্তরিত করে দিলেন। তাদের জন্য মদ, মৃত জন্তু, শূকর__সবকিছু বৈধ করে দিলেন। এটাই ওই খত্ৰিস্টধৰ্ম, সেন্ট পলের প্রচেষ্টায় আজ যা গোটা বিশ্বের কাছে পরিচিত । এরপরও কি কেউ বলতে পারে যে, সেন্ট পলের শিষ্য লুকের ইঞ্জিল ইলহামি বা এশী ইঞ্জিল । আর জেরোমে (J€er০1৷€) বলেন, নাসারা সম্প্রদায়ের কতিপয় প্রাচীন ধর্মবেত্তার মত এই যে, লুকের ইঞ্জিলের প্রথম দুটি অধ্যায় ইলহামি নয়, তিনি নিজে তা সংযুক্ত করেছেন। কারণ মারসিউন উপদলের হাতে থাকা কপিটিতে এই দুটি অধ্যায় নেই । আর বিখ্যাত খ্রিস্টান ধর্মবেত্তা আকহারুন (১,5!) লিখেছেন, লুকের ইঞ্জিলের দ্বাবিংশ অধ্যায়ের ৪৩-৪৭ সংখ্যক আয়াত তার নিজের পক্ষ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।