বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত ইসা আলাইহিস সালাম * ২১৬ এ৷ /4।-এর ১৭০ বরাত দিয়ে উদ্ধৃত করেছেন যে, খ্রিস্টান ধর্মবেত্তাদের ধারণা এই যে, পিটার্সের তত্বাবধানে ১৬০ খ্রিস্টাব্দে এই ইঞ্জিল রচিত হয়।*** তৃতীয় ইঞ্জিল হলো সেন্ট লুকের ইঞ্জিল (G০5pe! ০f Luke)। খ্রিস্টান ধর্মবেত্তাদের মধ্যে ম্যাথুর ইঞ্জিল সম্পর্কে যে-পরিমাণ মতভেদ রয়েছে তার চেয়েও বেশি মতভেদ রয়েছে সেন্ট লুকের ইঞ্জিলের বিশুদ্ধতা ও অশুদ্ধতা সম্পর্কে । আল-ফারিক প্রণেতা সেন্ট লুকের ইঞ্জিল সম্পর্কে খ্রিস্টান ধর্মবেত্তাদেরই বক্তব্যসমূহ উদ্ধৃত করেছেন এবং প্রমাণ করেছেন যে, এটি ইলহামি বা আসমানি কিতাব নয় । খ্রিস্টান ধর্মবেত্তাগণ বলেন, মিস্টার গড়ল তার এশ্বরিক পুস্তিকায় দাবি করেছেন যে, সেন্ট লুকের ইঞ্জিলটি ইলহামি বা এশী নয়। তার কারণ এই যে, স্বয়ং লুক তার ইণ্জিলের শুরুতে লিখেছেন যে, তিনি সাওফিলুসের সঙ্গে চিঠিপত্র আদান- প্রদানের ভিত্তিতে এই ইঞ্জিল লিখেছেন। সাওফিলুস মার্ককে সম্বোধন করে লিখেছেন, ‘মাসিহ আলাইহিস সালাম-এর বাণীসমূহ যারা নিজ চোখে দেখেছেন, তারা আমাদের কাছে তার বাণীগুলো যেভাবে পৌছিয়েছেন, সেগুলোকে অনেক মানুষ আমাদের কাছ থেকে বর্ণনা করছেন। এজন্য আমি জরুরি মনে করি যে, আমি নিজেই সেগুলোকে সঠিক পদ্থায় একত্র করে দেবো। যেনো তোমরা প্রকৃত সত্য অবগত হতে পারো ৷’ এই কথা পরিষ্কারভাবে বুঝা যাচ্ছে যে, মার্ক হযরত মাসিহ আলাইহিস সালাম-এর যুগ পান নি। আর খ্রিস্টান ধর্মবেত্তাগণ এটাও বর্ণনা করেছেন যে, মার্কের ইঞ্জিল লুকের ইঞ্জিলের পর অস্তিত্ব লাভ করেছে এবং পিটার্স ও সেন্ট পলের মৃত্যুর পর রচনা করা হয়েছে।** আসল কথা এই যে, লুক আস্তাকিয়া শহরে চিকিৎসা করতেন । তিনি ইসা মাসিহ আলাইহিস সালামকে দেখেন নি। সেন্ট পল থেকে তিনি খ্রিস্টধর্মের শিক্ষা লাভ করেছেন। সেন্ট পল সম্পর্কে এ-বিষয়টি যথার্থভাবে প্রমাণিত হয়েছে যে, তিনি প্রকৃতপক্ষে গৌড়া ইহুদি ছিলেন এবং খ্রিস্টধর্মের ভীষণ শক্ত ছিলেন। তিনি নাসারাদের বিরুদ্ধে প্রকাশ্যে ১৯৮ ১ , 5)/০। ০৮ 5,৬4), আবদুর রহমান আল-বাজাহ জি যাদাহ রহ., প্রথম খণ্ড, পৃষ্ঠা ৩১৬ । ৭ কাসাসুল আম্বিয়া, আবদুল ওয়াহ্‌হাব নাজ্জার মিসরি, পৃষ্ঠা ৪৭৭-৪৭৯ । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।