বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত ইসা আলাইহিস সালাম * ২১৪ গির্জাসমূহের নামে যে-এতিহাসিক নির্দেশনামা প্রেরণ করা হয়েছিলো তা থেকে এই ইঞ্জিলটির সন্ধান মেলে। এই নির্দেশনামায় ওইসব কিতাবের (ইঞ্জিলের) উল্লেখও ছিলো যেগুলোর পঠন ও পাঠন খ্রিস্টানদের জন্য নিষিদ্ধ করে দেয়া হয়েছিলো। এতে বারনাবাসের ইঞ্জিলের নামও অন্তর্ভুক্ত ছিলো। তা ছাড়া ইউরোপীয় বিশেষজ্ঞগণ আজ স্বীকার করছেন যে, হযরত ইসা মাসিহ আলাইহিস সালাম-এর পরে প্রথম তিন শতাব্দীতে একশোটিরও বেশি ইঞ্জিল পাওয়া যেতো । তার মধ্যে শুধু চারটি রেখে বাকি সবকটিকে পরিত্যাজ্য ঘোষণা করা হয়েছিলো এবং গির্জার সিদ্ধান্ত অনুসারে এগুলোর পাঠ নিষিদ্ধ করে দেয়া হয়েছিলো । তাই ধীরে ধীরে এগুলোর অস্তিত্ব বিলুপ্ত হয়ে পড়েছিলো। কথিত আছে যে, এই পরিত্যাজ্য কপিগুলোর মধ্যে ইগিনটিশ-এর ইঞ্জিলও ছিলো, যা আজ বিলুগ্ত । তা ছাড়া এ-বিষয়টিও বিশেষভাবে প্রণিধানযোগ্য সেন্ট পলের যে- পত্ররাশির ওপর বর্তমান খ্রিস্টধর্মের ভিত্তি প্রতিষ্ঠিত, সেগুলো পাঠ করলে জায়গায় জায়গায় এই সন্ধান মেলে যে, সেগুলো মানুষকে সতর্ক করছে ও ভীতি প্রদর্শন করছে যে, তারা যেনো হযরত ইসা মাসিহ আলাইহিস সালাম ছাড়া অন্য লোকদের প্রতি সম্পর্কিত যে-ইঞ্জিলগুলো সেগুলোর প্রতি ভরক্ষেপ না করে। কেননা, আমাকে রুহুল কুদ্‌স এরই জন্য নির্দেশ দিয়েছেন যে, আমি যেনো মাসিহ-এর ইণ্জিলের হেফাযত করি, সেটিকেই আদর্শ বানিয়ে নিই এবং তারই শিক্ষাকে সমগ্র খ্রিস্টানজগতে ছড়িয়ে দিই । নিম্নলিখিত বাক্যগুলো দ্বারা স্পষ্ট হচ্ছে যে, তার মতে মাসিহ-এর ইঞ্জিল খ্রিস্টানদের কাছে পরিত্যাক্ত হয়ে পড়েছিলো এবং পরবর্তীকালের সূত্রহীন ইঞ্জিলগুলো ব্যাপক সমাদর লাভ করেছিলো। সেগুলোর মধ্যে ওই চারটি ইঞ্জিলও ছিলো যেগুলোকে নাইসিয়ার প্রথম কাউন্সিল অনুমান ও লক্ষণের দ্বারা বিশুদ্ধ বলে মেনে নিয়েছিলো। এখন বিদ্যমান ইঞ্জিল চারটির অবস্থাও শুনুন । মনে করা হয় এদের মধ্যে সবচেয়ে প্রাচীন ম্যাথুর ইঞ্জিল (Gospel of Matthew) | তা সত্বেও নাসারাদের মধ্যে প্রাচীন ধর্মবেত্তাগণ একমত্যের সঙ্গে এবং বর্তমান যুগের সংখ্যাগরিষ্ঠ ধর্মবেত্তা এই মত পোষণ করেন যে, বর্তমানে বিদ্যমান ম্যাথুর ইঞ্জিল আসল নয়, বরং এটি আসল ম্যাথুর ইঞ্জিলের অনুবাদ । কারণ আসল ম্যাথুর ইঞ্জিল হিক্রু ভাষায় লিখিত ছিলো, যা www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।