বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন-১০ ৪ ২১১ এই বিশ্বাস সৃষ্টি করে দিয়েছিলো যে, মতাদর্শ ও ধর্মের মূলনীতি ও আকিদাসমূহ কিছুই নয়; কিন্তু তারা যাদেরকে স্বীকৃতি দেবে তারা হালালকে হারাম এবং হারামকে হালাল করার ব্যাপারে স্বাধীন হয়ে যাবে। তারা ধর্মীয় বিধানসমূহে কম-বেশি পরিবর্তন করতে পারবে; যার জন্য ইচ্ছা বেহেশতের সনদ লিখে দেবে এবং যার জন্য ইচ্ছা দোযখের পরোয়ানা জারি করবে। আল্লাহ তাআলার দরবারে তারা যে-মীমাংসা দিয়েছে তা দৃঢ় ও অটল ৷ মোটকথা, তারা বনি ইসরাইলের ৩১ ৯ ৬৬ “৷ ‘আল্লাহ ব্যতীত বিভিন্ন খোদা’ সেজে বসেছিলো। আর তাওরাতের শব্দগত ও অৰ্থগত বিকৃতকরণে এরা এতটা দুঃসাহসী ছিলো যে, পার্থিব স্বার্থ অর্জনের জন্য তারা তাওরাতকে একটি পুঁজি বানিয়ে নিয়েছিলো এবং সাধারণ ও বিশিষ্ট ব্যক্তিদের সন্তোষ অর্জনের জন্য নির্ধারিত মূল্যে বিনিময়ে ধর্মীয় বিধানকে পরিবর্তন করা তাদের ধর্মীয় কর্তব্যে পরিণত হয়েছিলো । এরা ছিলো ‘আহবার'’ বা ‘ফকিহ’ । এরাই ছিলো ওইসব দল এই এগুলোই ছিলো তাদের আকিদা-বিশ্বাস ও কার্যকলাপ, যাদের মধ্যে হযরত ইসা আলাইহিস সালাম প্রেরিত হয়েছিলেন। এদেরই বিশ্বাস ও কার্যকলাপের সংশোধনের জন্য তাকে প্রেরণ করা হয়েছিলো । তিনি প্রথমে প্রতিটি দলের বাতিল আকিদা ও কর্মকাণ্ড পরীক্ষা করে দেখলেন । দয়া ও মমতার সঙ্গে তাদের দোষ- ক্ৰটিসমূহের সমালোচনা করলেন। তাদের অবস্থা সংশোধনের জন্য উৎসাহ দিলেন। তাদের বিশ্বাস ও চিন্তা এবং তাদের কার্যকলাপের অপিবত্রতাসমূহ দূর করে তাদের সম্পর্ক বিশ্বজগতের স্রষ্টা এক-অদ্বিতীয় সত্তার সঙ্গে পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা ব্যয় করে যেতে লাগলেন। কিন্তু ওই হতভাগারা তাদের অপকর্মগুলোর সংশোধন করতে একেবারে অস্বীকৃতি জানিয়ে দিলো। শুধু তা-ই নয়, তারা তাকে পথভ্রষ্টকারী মাসিহ বলে আখ্যায়িত করলো এবং তার সত্যের দাওয়াত ও হেদায়েতের শত্রুতা করে ও তার বিরুদ্ধে চক্রান্ত করে তার প্রাণনাশের চেষ্টায় লেগে গেলো । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।