বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

হুদা (হেদায়েতের ইমাম) । এ-কারণে কোনো ধর্মত্যগী ও খোদাদ্রোহী কুরআনের অর্থকে বিকৃত করার জন্য যতই চেষ্টা করুক না কেনো, সে অবশ্যই ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে। স্বয়ং কুরআনের ভাষাই তার আকিদা ও চিন্তাকে বাতিল করার জন্য মুখ খুলবে । '“মিথ্যাবাদীর স্মরণশক্তি নেই’__ এই প্রবাদবাক্যটির প্রেক্ষিতে অধিকাংশ সময়েই সে নিজের পরস্পরবিরোধী বক্তব্যসমূহের বেড়াজালে ফেঁসে যাবে এবং নিজের মিথ্যা উক্তি ও মনগড়া তাফসিরের ওপর মোহর লাগিয়ে নেবে। যার জ্বলন্ত প্রমাণ এইমাত্র উপরে বর্ণিত হয়েছে। আয়াত : He ACES IF Ud হযরত ইসা মাসিহ আলাইহিস সালাম-এর উর্ধ্বলোকে উত্তোলিত হওয়া ও জীবিত থাকা-সম্পর্কিত পূর্ববর্তী আলোচনাসমূহে শব্দের অর্থ-বিশ্লেষণে যথেষ্ট আলোকপাত করা হয়েছে। আর সুরা মায়িদার উল্লিখিত আয়াতসমূহের তাফসিরের সবগুলো দিকই পরিষ্কার হয়ে গেছে। তবুও কুরআনের অলৌকিক অলঙ্কার ও বর্ণনাশৈলীর সূক্ষ্মতা সম্পর্কে ধারণা লাভ করার জন্য এই বিষয়েও কয়েক লাইন লিখে দেয়া সঙ্গত মনে হচ্ছে যে, কুরআন মাজিদ কেনো হযরত ইসা আলাইহিস সালাম-এর পৃথিবীর বুকে অবস্থানকে +৫৫ ৩১১ ৮ এবং মানবজগৎ থেকে সম্পর্ক ছিন্ন হওয়াকে ৮7 শব্দে ব্যক্ত করেছে? আগের পৃষ্ঠাগুলোতে আরবি ভাষা ও অলঙ্কারশাস্ত্রের বরাতে এটা তো প্রমাণিত হয়েছে যে, 5 শব্দের প্রকৃত অর্থ 'গ্রহণ করা’ ও 'হস্তগত করা’ এবং মৃত্যু অর্থেও শব্দটির ইঙ্গিতমূলক ব্যবহার হয় এবং ইঙ্গিতমূলক অর্থের মধ্যে প্রকৃত অর্থ সর্বদা সঙ্গেই সঙ্গেই থাকে। রূপকার্থে ব্যবহারের মতো এমনটা হয় না যে, প্রকৃত অর্থ থেকে ভিন্ন হয়ে এমন কোনো অর্থে ব্যবহৃত হয় যার জন্য শব্দটি তৈরি হয় নি। সুতরাং, হযরত ইসা আলাইহিস সালাম সম্পর্কে কুরআনের আকিদা যদি এমন হতো যে, তার মৃত্যু ঘটে গেছে এবং সওয়াল-জওয়াবের এই বিষয়টি তার মৃত্যুপূর্ব সময়ের সঙ্গে সংশ্লিষ্ট, কিয়ামতের দিনের সঙ্গে সংশ্লিষ্ট নয়, তবে এখানে ‘হায়াত’ (জীবন) ও ‘মাউত’ (মৃত্যু)-এর মতো পরস্পরবিরোধী ও www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।