হযরত ইসা আলাইহিস সালাম * ২০৪ উচচমর্যাদাশীল নবীর শান অনুযায়ী মহান আল্লাহর সামনে সাক্ষ্য পেশ করা হয়েছে। এ ছাড়াও আমরা যদি মিস্টার লাহোরির এই বক্তব্য সঠিক বলে ধরে নিই যে, হযরত ইসা আলাইহিস সালাম উর্ধ্বলোকে উত্তোলিত হওয়ার আগ পর্যন্ত নাসারারা ত্রিত্ববাদের আকিদা পোষণ না করার কারণে তিনি তাদের আকিদা সম্পর্কে অজ্ঞতা প্রকাশ করবেন, তবে এই অবস্থায় আল্লাহ তাআলার নিম্নবর্ণিত প্রশ্নটির কী অর্থ হয়? dv 033 ip ol ly arid SOU CH CH ‘তুমি কি লোকদেরকে বলেছো যে, তোমরা আল্লাহ ব্যতীত আমাকে ও আমার জননীকে দুই ইলাহরূপে গ্রহণ করো?’ নাউযুবিল্লাহ, কথাটির উদ্দেশ্য কি এটা হয় না যে, আল্লাহ তাআলা হযরত ইসা আলাইহিস সালাম-এর উম্মতের বিরুদ্ধে মিথ্যা দোষারোপ করছেন? এর চেয়েও বিস্ময়কর ব্যাপার এই যে, মির্যা গোলাম কাদিয়ানি ও তার খলিফা মুহাম্মদ আলি লাহোরি একদিকে এসব কথা বলছে, আর অপরদিকে মির্যা কাদিয়ানি ‘আয়নায়ে কামালাত' নামক পুস্তকে সম্পূর্ণ বিপরীত কথা বলেছে। সে বলেছে, ‘যখন হযরত ইসা আলাইহিস সালাম-এর আত্মা এটা জানতে পারলো এবং তাকে জিজ্ঞেস করা হয়েছে তীর উম্মত কী করে শিরকে লিপ্ত হয়ে পড়লো, তখন ইসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করবেন, হে আল্লাহ, আপনি আমার সমরূপী নাযিল করুন, যাতে আমার উম্মত শিরক থেকে মুক্তি লাভ করে এবং একনিষ্ঠভাবে আপনারই ইবাদতকারী হয়ে যায় ।' দেখুন, বক্তব্য দুটির মধ্যে পার্থক্য কতটুকু! সত্য কথা এই যে, কাদিয়ানি ও লাহোরির তাফসিরের মানদণ্ড এই নয় যে, তারা কুরআনের আয়াতসমূহের মর্মার্থ কুরআনের ভাষাতেই শুনতে চায়। বরং তারা আগে থেকেই একটি বাতিল আকিদাকে আকিদা বলে প্রকাশ করে, তারপর তারই ছাচে কুরআনকে ঢেলে নিতে চায়। কিন্তু কুরআন যখন তার সমর্থন জানাতে অস্বীকৃতি জানায় তখন বিকৃতকরণের খড়গ হাতে নিয়ে জোরপূর্বক কুরআনের ওপর জুলুম চালাতে চায় । কি্ত তারা এ-কাজ করার সময় প্রকৃত সত্যকে বেমালুম ভুলে থাকে যে, কুরআন এই উম্মতের হেদায়েতের জন্য পৃথিবীর শেষ দিন পর্যন্ত ইমামুল www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।