কাসাসুল কুরআন-১০ ৪ ২০১ মিস্টার লাহোরি পবিত্র কুরআনের অর্থের বিকৃতি সাধনের জন্য অগ্রসর হয়েছে হয়তো এ-কারণে যে, সে তার পথভ্রষ্টকারী মির্যা কাদিয়ানির মাসিহ হওয়ার দাবিকে শক্তিশালী করে এবং বিত্রান্তি ও ভ্রষ্টতামূলক কর্মকাণ্ড করে 'প্রকাশ্য ক্ষতি'র সরঞ্জাম প্রস্তুত করে। অথবা সে আরবি ভাষার ব্যাকরণ-বিষয়ে এতটাই অজ্ঞ যে, নাহুশাস্ত্রের সাধারণ ব্যবহারিক নিয়মাবলিও তার জানা নেই । তা ছাড়া কুরআন মাজিদের আয়াতসমূহের পূর্বাপর সম্পর্কেরও কোনো জ্ঞান তার নেই । তাকে মূর্খের মতো কেবল দাবি উত্থাপন করতেই দুঃসাহসী হতে দেখা যাচ্ছে। আরবি ভাষার যেসব নিয়মাবলিতে ১! ও 13! অব্যয় দুটির এই পার্থক্য বর্ণিত হয়েছে যে, ১৷ যদি ভবিষ্যৎকালবাচক ক্রিয়ার সঙ্গেও আসে, তবু সে অতীতকালের অর্থ প্রদান করে এবং 13! যদি অতীতকালবাচক ক্রিয়ার সঙ্গেও আসে, তবু সে ভবিষ্যৎকালের অর্থ প্রদান করে, সেসব নিয়মাবলিতে মাআনি ও বালাগাতের (অলঙ্কারশাস্ত্রের) আলেমগণ বলেছেন, অনেক সময় এমনও হয় যে, অতীতকালের কোনো ঘটনাকে এমনভাবে উপস্থাপন করার জন্য, যেনো তা বর্তমান সময়ে ঘটছে, ভবিষ্যৎকালবাচক ক্রিয়ারূপ দ্বারা তা প্রকাশ করা হয়। অর্থাৎ, এর জন্য ১! অব্যয়ের ব্যবহার বৈধ মনে করা হয়, এমনকি উত্তম মনে করা হয়। এমন ব্যবহারকে )>=৷ ও J৬৷ 2৮ বলা হয়। একইভাবে ভবিষ্যতে ঘটিতব্য কোনো ঘটনাকে যার সংঘটন সম্পর্কে এই বিশ্বাস দেয়া হয় যে তা অবশ্যই ঘটবে এবং তার বিপরীত হওয়া অসম্ভব অধিকাংশ সময় অতীতকালবাচক ক্রিয়ারূপ দ্বারা প্রকাশ করা উত্তম বলে বিবেচিত হয়। বরং ভাবপ্রকাশের অলঙ্কারের প্রেক্ষিতে একে জরুরি ও উপকারী বলে বিশ্বাস করা হয়। কেননা, এইভাবে সম্বোধিত ব্যক্তি ও শ্রোতার সামনে ভবিষ্যৎকালের ঘটনার এমনভাবে উপস্থিত হয়, যেনো তা ঘটে গিয়েছে। একেও ,০>৷-এর একটি অবস্থা মনে করা হয়। দূরে যাওয়ার দরকার কী, ভবিষ্যৎকালের জন্য ১! অব্যয়টির ব্যবহার স্বয়ং কুরআন মাজিদেই অনেক জায়গায় প্রমাণিত রয়েছে। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।