হযরত ইসা আলাইহিস সালাম ৪ ২০০ হযরত ইসা আলাইহিস সালাম ও অন্য আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম-এর জবাবপ্রদানে প্রকাশভঙ্গি একইরকম হওয়া সত্বেও বিস্তারিত ও মোটামুটি বর্ণনার পার্থক্য শুধু এ-কারণে যে, আলোচ্য আয়াতগুলোর আনা ও অবিশ্বাস করা ও তার পরিণতি সম্পর্কে আলোচনা করা । আর অন্য আশ্বিয়া আলাইহিমুস সালাম-এর উল্লেখ শুধু ঘটনার ভূমিকা হিসেবে এখানে উল্লেখ করা হয়েছে। উল্লিখিত বিশদ বিবরণ দ্বারা প্রকৃত অবস্থা যথার্থরূপে উন্মোচিত হওয়া সত্ত্বেও সাধারণ মুসলিম উম্মাহর বিরুদ্ধে মির্যা কাদিয়ানির খলিফা মিস্টার মুহাম্মদ আলি লাহোরি পবিত্র কুরআনের আয়াতগুলোর অর্থ যেভাবে বিকৃত করেছে তাও এখানে আলোচনাযোগ্য। সে বলে, সুরা মায়িদায় বর্ণিত হযরত ইসা আলাইহিস সালাম ও রাব্বুল আলামিনের মধ্যে এই প্রশ্বোত্তর-ভিত্তিক কথোপকথন হয়েছিলো ওই সময়, যখন ইসা আলাইহিস সালাম শিষ্যরা তার মৃতদেহ হস্তগত করে চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করে তুলেছিলো। তারপর তিনি সিরিয়া থেকে পলায়ন করে মিসরে এবং মিসর থেকে কাশ্মিরে পৌছলেন। কাশ্মিরেই তিনি অপরিচিত ও নিরুদ্দেশ থেকে প্রাণ ত্যাগ করেন। মিস্টার লাহোরি তার এই দাবির পক্ষে দুটি প্রমাণ পেশ করেছে : তার একটি এই যে, ৬ 4 9৬ ১৮; অতীতকালের জন্য ব্যবহৃত হয়, ভবিষ্যৎকালের জন্য ব্যবহৃত হয় না। দ্বিতীয় প্রমাণ এই যে, সাধারণ মুসলমানগণের আকিদা অনুসারে হযরত ইসা মাসিহ আলাইহিস সালাম-এর ইন্তেকাল না-ই হয়ে থাকে এবং তিনি কিয়ামতের পূর্বকালে পৃথিবীতে অবতরণ করেনই, তবে এটা জরুরি যে, তিনি তার উম্মত (নাসারা জাতি)-এর হযরত ইসা আলাইহিস সালাম- এর খোদা হওয়ার ও ত্রিতৃবাদের আকিদা পোষণ করার বিষয়টি অবগত আছেন। কেননা, নাসারা জাতি তার উধ্বলোকে উত্তোলিত হওয়ার আগ পর্যন্ত ত্রিত্ববাদের আকিদা পোষণ করতো না। যদি এরূপই হতো, (অর্থাৎ, ইসা আলাইহিস সালাম ইন্তেকাল না করতেন) তবে ইসা আলাইহিস সালাম-এর জবাব এই প্রকাশভঙ্গিতে হতো যাতে তার অজ্ঞতা স্পষ্ট হয়ে উঠেছে। (অর্থাৎ, তিনি ইন্তেকাল করেছেন বলেই এই প্রকাশভঙ্গিতে জবাব দিয়েছেন।) www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।