বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন-১০ ৪ ১৯৯ একদিকে আল্লাহর নির্ধারিত কর্মফল বিধানের বিরোধিতাও হবে না এবং অপরদিকে উম্মতের সঙ্গে দয়া ও মমতার আবেগ যা কামনা করে তা-ও পূর্ণ হবে। তাই তিনি বলবেন, 3 48 4 0) ie ন pe ol এ৷ '৮/। ৩4 ‘তুমি যদি তাদেরকে শাস্তি দাও তবে তারা তো তোমারই বান্দা, আর যদি তাদেরকে ক্ষমা করো তবে তুমি পরাক্রমশালী প্রজ্ঞাময় ৷' হযরত ইসা আলাইহিস সালাম তার নিবেদন বা জবাবের বিষয়বস্তু শেষ করার পর রাব্বুল আলামিন তার ন্যায়বিচারের বিধানের ফয়সালা শুনিয়ে দেবেন। যাতে রহমত ও মাগফেরাতের উপযোগী লোকেরা নিরাশ হয়ে না পড়েন এবং অন্তরসমূহ আনন্দ ও প্রফুল্লতায় উদ্ভাসিত হয়ে ওঠে এবং শাস্তির উপযুক্ত লোকেরা ভুল আশা পোষণ করতে না পারে। কুরআন যেমন বলছে__ +০ ১৩১০)৷ ১; 8% 1৯ ৷ 0৬ ‘আল্লাহ বলবেন, এই সেই দিন যেদিন সত্যবাদীরা তাদের সত্যতার জন্য উপকৃত হবে৷’ এসব বিবরণের সারমর্ম এই যে, আলোচ্য আয়াতসমূহের পূর্বাপর সম্পর্ক স্পষ্ট করছে যে, এই ঘটনা কিয়ামতের দিন ঘটবে এবং তা হযরত ইসা আলাইহিস সালাম যখন উ্ধ্বলোকে উত্তোলিত হন তখন ঘটে নি। তা এ-কারণে যে, হযরত ইসা আলাইহিস সালাম-এর (সওয়াল-জওয়াবের) এই ঘটনার সূচনা হয়েছে } 4 4১৩ ৪% আয়াত দ্বারা এবং তার সমাপ্তি ঘটেছে ৮৪১০ ১৩১৬৭) 45 8 আয়াত দ্বারা । সুতরাং তা কিয়ামতের দিন ব্যতীত আর কোনো দিনের জন্য প্রযোজ্য ও সত্য হতে পারে না। এবং এই একটিমাত্র অকাট্য বিষয় ছাড়া অন্যকিছুর সম্ভাবনারও মোটেই অবকাশ নেই । উল্লিখিত বিবরণসমূহ এটাও প্রকাশ করছে যে, হযরত ইসা আলাইহিস সালাম তার উম্মতের ঈমান আনা ও অস্বীকার করার অবস্থা সম্পর্কে অবগত থাকা সত্বেও সুরা মায়িদার আয়াতসমূহে বর্ণিত প্রকাশভঙ্গি অবলম্বন করবেন এ-কারণে যে, অন্য নবী ও রাসুলগণও (আলাইহিমুস সালাম) ওই স্থানের নাজুক অবস্থায় রাব্বুল ইজ্জতের দরবারে চূড়ান্ত পর্যায়ের আদব রক্ষার্থে এই প্রকাশভঙ্গিই অবলম্বন করবেন । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।