বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন-১০ $১৯১ জন্য জায়নামাযে পৌছবেন। এই সময়ে একটি আওয়াজ সবাইকে উৎকর্ণ করে তুলবে । মুসলমানগণ চোখ উঠিয়ে দেখবেন আকাশ সাদা মেঘে ছেয়ে গেছে। এর কিছুক্ষণ পণএেই প্রত্যক্ষভাবে দেখা যাবে যে, ফেরেশতাদের বাহুতে ভর দিয়ে উধ্বলোক থেকে অবতরণ করছেন। ফেরেশতারা তাকে পূর্বদিকের মিনারার ওপর নামিয়ে দিয়ে চলে যাবেন। এইভাবে পুনরায় বিশ্বজগতের সঙ্গে হযরত ইসা আলাইহিস সালাম-এর সম্পর্ক স্থাপিত হবে এবং তিনি স্বাভাবিক নিয়ম অনুসারে মসজিদের আঙ্গিনায় অবতরণের জন্য লোকজনকে মই আনতে বলবেন তৎক্ষণাৎ তার আদেশ পালিত হবে এবং তিনি মুসলমানদের সঙ্গে নামাযের কাতারে এসে দাড়াবেন । মুসলমানগণের ইমাম (প্রতিশ্রুত মাহদি) ইসা আলাইহিস সালাম-এর সম্মানার্থে পিছে সরে এসে দাড়াবেন এবং তাকে নামাযে ইমামতি করার জন্য অনুরোধ করবেন । ইসা আলাইহিস সালাম বলবেন, এই ইকামত দেয়া হয়েছে আপনার ইমামতির জন্য, সুতরাং আপনিই নামায পড়ান । নামায থেকে ফারেগ হওয়ার পর মুসলমানদের ইমামত (নেতৃত্ব) হযরত ইসা আলাইহিস সালাম-এর হাতে চলে আসবে । তারপর তিনি অস্ত্র হাতে পথভ্রষ্টকারী মাসিহ দাজ্জালকে হত্যা করার উদ্দেশে বের হবেন। শহর-প্রাচীরের বাইরে লুদ নামক ফটকের সামনে তিনি দাজঙ্জালকে পাবেন । দাজ্জাল বুঝতে পারবে যে, তার ভেলকিবাজি ও প্রতারণা এবং তার জীবনের অবসান ঘটার সময় চলে এসেছে ভয়ে সে পারদের মতো দ্রবীভূত হতে শুরু করবে। হযরত ইসা আলাইহিস সালাম এগিয়ে গিয়ে তাকে হত্যা করে ফেলবেন দাজ্জালের সঙ্গীদের মধ্য থেকে যে-সকল ইহুদি নিহত হওয়া থেকে রক্ষা পাবে তারা এবং খ্রিস্টানরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করবে। তারা সবাই মাসিহে হেদায়েত (পথপ্রদর্শক মাসিহ) ইসা আলাইহিস সালাম-এর সত্যিকারের অনুসরণের জন্য মুসলমানদের কাধে কাধ মিলিয়ে চলতে শুরু করবে। এর প্রভাব মুশরিক দলগুলোর ওপরও পড়বে । এইভাবে কিয়ামতের পূর্বকালে ইসলাম ছাড়া আর কোনো ধর্মই অবশিষ্ট থাকবে না। এসব ঘটনার কিছুকাল পরে ইয়াজুজ ও মাজুজের দল বের হবে এবং www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।