বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত ইসা আলাইহিস সালাম $ ১৯০ একশো বছর অতিক্রান্ত হওয়ার পর তাদের আর কেউই জীবিত থাকবে না।>? পবিত্র কুরআন ও সহিহ হাদিসসমূহ এমন কতগুলো আলামত বর্ণনা করেছে যা কিয়ামতের নিকটবতীকালে প্রকাশিত হবে। সেগুলোর মাধ্যমে কিয়ামত যে সন্নিকটে তা অনুধাবন করা যাবে। কিয়ামতের ওইসকল আলামতের মধ্যে অন্যতম প্রধান আলামত হলো হযরত ইসা আলাইহিস সালাম-এর উধর্বলোক থেকে পৃথিবীর বুকে অবতরণ । এই ঘটনার বিস্তারিত বিবরণ নিম্নরূপ : মুসলমান ও নাসারাদের মধ্যে ভীষণ যুদ্ধ শুরু হবে। আর মুসলমানদের নেতৃত্ব ও ইমামত থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বংশধরদের মধ্য থেকে মাহদি উপাধিযুক্ত একজন ব্যক্তির হাতে। এই ব্যাপক যুদ্ধ ও ফেতনার সময়েই পথত্রষ্টকারী মাসিহ দাজ্জালের আবির্ভাব ঘটবে । দাজ্জাল হবে ইহুদি বংশোভুত এবং তার চোখ থাকবে একটি । আল্লাহর কুদরতের কারিশমায় তার কপালে ,)-৩$-৷-5 অর্থাৎ, 'কাফের' শব্দটি মুদ্রিত থাকবে ঈমানদার বান্দাগণ তাদের ঈমানি বিচক্ষণতায় তা পড়তে পারবেন এবং তার }>2 বা প্রতারণা থেকে সুরক্ষিত থাকবেন । এই দাজ্জাল প্রথমে নিজেকে খোদা বলে দাবি করবে এবং করবে । সে তার এই কর্মকৌশলে সফল না হয়ে কিছুকাল পরে নিজেকে পথপ্রদর্শক মাসিহ অর্থাৎ ইসা আলাইহিস সালাম হওয়ার বলে দাবি করবে। তার এই দাবিতে ইহুদিরা সামগ্রিকভাবে তার অনুসারী হয়ে পড়বে । তা এ-কারণে যে, ইহুদিরা পথপ্রদর্শক মাসিহ হযরত ইসা এবং আজ পর্যন্ত তারা পথপ্রদর্শক মাসিহর আগমনের অপেক্ষা করছে। এমনি অবস্থায় একদিন মুসলমানগণ সিরিয়ার দামেস্কের জামে মসজিদে প্রত্যুষে নামায আদায়ের জন্য সমবেত হবেন । নামাযের জন্য ইকামত শুরু হবে। আর প্রতিশ্রুত ইমাম মাহদি (আলাইহিস সালাম) ইমামতির *'" সহিহ মুসলিম : হাদিস ৬৬৪৪ । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।