বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন-১০ $ ১৮৭ এ-বিষয়টিকেই কুরআন ১ এ 4, "ইসা তো কিয়ামতের সুস্পষ্ট নিদৰ্শন'”ঃ* বলে স্পষ্ট করেছে। তারপর এই ব্যক্তিত্ব (ইসা আলাইহিস সালাম) নবীগণের প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতির প্রতিনিধিত্বের দায়িত্‌ এইভাবে পালন করবেন, তিনি যখন অবতরণ করবেন, আল্লাহর কুদরতের এই কারিশমা দেখে মুসলমানদের অন্তর কুরআনের সত্যতা প্রতিপাদন করবে এবং ঈমানের আলোয় আলোকিত হয়ে উঠবে তারা ধ্রুব বিশ্বাসের পর্যায়ে বিশ্বাস করবে যে, সন্দেহাতীতভাবে সিরাতে মুসতাকিম বা সরল পথ কেবল ইসলামই । আর সত্য সংবাদবাহক (মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর এই সংবাদ যেভাবে সত্যিকার অর্থে বাস্তব হয়েছে, তেমনি অদৃশ্য জগৎ সম্পর্কে তার প্রদত্ত যাবতীয় সংবাদই সত্য এবং নিঃসন্দেহে সত্য । আর নাসারা জাতি সামগ্রিকভাবে তাদের 'ত্রিত্ববাদ' ও ''প্রায়শ্চিত্ত'- সংক্রান্ত বাতিল আকিদার লজ্জিত ও অনুতপ্ত হবে। পবিত্র কুরআন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর প্রতি ঈমান আনাকে তাদের জন্য মুক্তির পথ ও সৌভাগ্যের পথ বলে বিশ্বাস করবে। আর ইহুদিরা যখন পথপ্রদর্শক মাসিহ ইসা আলাইহিস সালাম এবং পথভ্রষ্টকারী মাসিহ দাজ্জালের মধ্যে সত্য ও মিথ্যার যুদ্ধ প্রত্যক্ষ করবে, পথপ্রদর্শক মাসিহ ইসা আলাইহিস সালাম-এর অবতরণের ফলে তাদের শূলিবিদ্ধ করা ও হত্যা করার অভিশপ্ত আকিদাকে মিথ্য সাব্যস্ত হয়েছে দেখতে পাবে, তখন তাদেরও সত্যের ওপর ঈমান আনা ছাড়া আর কোনো উপায় থাকবে না । পথত্রষ্টকারী মাসিহ দাজ্জালের বন্ধুরা ব্যতীত তাদের সবাই মুসলমান হয়ে যাবে। কুরআনই প্রকাশ করেছে এই সংবাদ_ 5p 5 0 wp dL ES pi is OY “কিতাবিদের মধ্যে প্রত্যেকে তাদের মৃত্যুর পূর্বে তাকে (ইসা আলাইহিস সালামকে) বিশ্বাস করবেই ।" [সুরা নিসা : আয়াত ১৫৯] মুসলমানদের মধ্যে ঈমানের সজীবতা ও উচ্ছ্বাস, ইহুদি ও নাসারাদের আকিদা ও বিশ্বাসের পরিবর্তনের বিস্ময়কর বিপ্রব দেখার ফলে মুশরিক দলগুলোর ওপরও আল্লাহর ক্ষমতার প্রভাব পরিলক্ষিত হবে। তার সঙ্গে *৫ স্ব যুখরুফ : আয়াত ৬১ । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।