কাসাসুল কুরআন-১০ ৪ ১৮৫ সত্য ব্যাপার হলো এই, বনি ইসরাইলের সর্বশেষ নবীরই এই অধিকার ছিলো যে, তিনি সর্বশেষ নবী ও সর্বশেষ রাসুল-এর নবুওত ও রিসালাতের ঘোষণাকারী ও সুসংবাদবাহক হন। ফলে আল্লাহ তাআলার হেকমতের সিদ্ধান্ত অনুযায়ী নবী ও রাসুলগণ থেকে গৃহীত প্রতিজ্ঞাপালনের মর্যাদার জন্য তাকেই মনোনীত করা হয় এবং এ- ব্যাপারে তিনি সকল নবী ও রাসুলের পক্ষে নেতৃত্ব দেবেন, যাতে তার মাধ্যমে উম্মতের পক্ষ থেকে কেবল নয়, বরং সকল নবী ও রাসুলের পক্ষ থেকেই অঙ্গীকার পালনের দায়িত্ব পালিত হতে পারে। এই বিষয়টির প্রতি লক্ষ করেই রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন _ Sed Se HD SA SY SE sf eH am At jf “আমি ইসার অধিক নিকটবর্তী । নবীগণ বৈমাত্রেয় ভাইদের মতো। আর আমার ও ইসার মধ্যে কোনো নবী নেই৷” কুরআন মাজিদ আল্লাহর শেষ পয়গাম । আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন__ ১৬,১৬০ 4], ‘নিশ্চয় আমি তাকে (কুরআনকে পরিবর্তন ও বিকৃতি থেকে) রক্ষা করবো ।' অর্থাৎ, দুনিয়া যতদিন থাকবে ততদিন আল্লাহপাক কুরআনকে হেফাজত করবেন। সুতরাং, স্বাভাবিকভাবে দীর্ঘকাল কার্যকর থাকবে। তার আলো দ্বারা মানুষের অন্তরসমূহ আলোকিত এবং উম্মতে মুহাম্মদির আলেমগণ বনি ইসরাইলের নবীগণের মতো মানুষকে আল্লাহর ইবাদত ও আনুগত্যের প্রতি উদ্বুদ্ধ করার জন্য সত্য দীনের দাওয়াত ও তাবলিগের দায়িত্ব পালন করে যাবেন। কিন্তু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নবুওতকাল শেষ হওয়ার পর আরো অনেক দীর্ঘকাল অতিবাহিত হয়ে যাবে এবং রহমতপ্রাপ্ত উম্মতের আমলের ক্ষমতা ও তাদের সামগ্রিক বৈশিষ্ট্যসমূহে চূড়ান্ত অবনতির সৃষ্টি হবে। তাদের অবস্থা এমন হবে যে, তাদেরকে সচেতন ও গতিশীল করে তোলার জন্য শুধু সত্যপস্থী উলামায়ে কেরামের আধ্যাত্মিক শক্তিই যথেষ্ট হবে না। তাদেরকে সামলানোর জন্য কোনো প্রমাণ-দ্বারা-প্রতিষ্ঠিত মহামানবের আগমনই হবে সেই সময়ের চাহিদা ও দাবি। এজন্য আল্লাহ তাআলার অভিপ্রায় www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।