বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন-১০ ৪ ১৭৯ নিরাপদ রেখেছে। দুজনের ক্ষেত্রেই হিজরতের ঘটনা ঘটেছে। তবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নবুওত ছিলো বিশ্বব্যাপী এবং পৃথিবীর বুকে সত্যের দাওয়াত ও তাবলিগের জন্য রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ভূমণ্ডলে অনবরত অবস্থান করার প্রয়োজন ছিলো। তাই তার প্রতি মক্কা থেকে মদিনায় হিজরত করার নির্দেশ এলো । আর হযরত ইসা ইবনে মারইয়াম (আলাইহিমাস সালাম) তাঁর সম্প্রদায়ের কাছে সত্যের দাওয়াত পৌছে দিয়েছিলেন। তবে একটি বিশেষ উদ্দেশ্য সাধনের প্রেক্ষিতে দীর্ঘকাল পরে পৃথিবীর মাটিতে তীর উপস্থিত হওয়া আবশ্যক ছিলো। কাজেই তিনি মাটিতে হিজরত করার পরিবর্তে উর্ধ্বলোকে হিজরত করেন। আবার যেভাবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে পথত্রষ্টতার নেতা ইসা ইবনে মারইয়াম (আলাইহিমাস সালাম)-ও জাতির পথভ্রষ্টকারী মাসিহ দাজ্জালকে হত্যা করবেন। এবং যেভাবে আল্লাহ তাআলা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে হিজরতের পরে তার জন্মভূমির ওপর ক্ষমতা ও প্রতাপ দান করেছিলেন, তেমনি হযরত ইসা আলাইহিস সালাম-এর অবতরণও সিরিয়ার ওই বিখ্যাত শহরেই হবে যেখান থেকে তাকে তার সম্প্রদায়ের শত্রুতামূলক ষড়যন্ত্রের ফলে উৰ্ধ্বলোকে হিজরত করতে হয়েছিলো। তা ছাড়া, ইহুদিদের অসম্তষ্টি সত্ত্বেও বাইতুল মুকাদ্দাস, দামেস্ক ও সিরিয়ার পূর্বাঞ্চলে হযরত ইসা আলাইহিস সালাম-এর শাসনক্ষমতা প্রতিষ্ঠিত হবে” তিন. হযরত মাসিহ আলাইহিস সালাম-এর পূর্বে নবীদের (আলাইহিমুস সালাম) হত্যা ইহুদি জাতিকে এই পরিমাণ বেআদব ও বেপরোয়া করে দিয়েছিলো যে, তারা মনে করে বসলো যে, নবুওতের দাবিদার কোনো ব্যক্তি সত্যনবী না-কি ভণ্ড নবী তার মীমাংসা আমাদেরই হাতে । যাকে আমরা ও আমাদের ধর্মগুরুরা ভণ্ড ও মিথ্যা নবী বলে সাব্যস্ত করবো, তাকে হত্যা করা আমাদের জন্য আবশ্যক । এই অলীক ধারণা ও মিথ্যা দাবির বশবর্তী হয়ে তারা হযরত ইসা ইবনে মারইয়াম (আলাইহিমাস সালাম)-কে 'পথভ্রষ্টকারী মাসিহ' মাসিহ সাব্যস্ত করলো এবং তাদের ** আল্লাহ আনওয়ার শাহ কর্তৃক রচিত 'আকিদাতুল ইসলাম' থেকে গৃহীত । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।