হযরত ইসা আলাইহিস সালাম * ১৭৮ আলাইহি ওয়া সাল্লাম সুরক্ষিত ও নিরাপদ অবস্থায় মদিনায় হিজরত করেন। আল্লাহর নীতির এই যুগেই হযরত ইসা আলাইহিস সালাম প্রেরিত হন । তার জাতি বনি ইসরাইল তার সঙ্গে ও তার সত্যের আহ্বানের বিরুদ্ধে সেসব আচরণই করলো যা সত্যের শত্রুরা ও দীনের দুশমনেরা চিরকাল ধরে তাদের নবী ও রাসুলের সঙ্গে করে আসছে। বনি ইসরাইলের আরেকটি বিশেষ চরিত্র ছিলো এটা যে, তারা হযরত ইসা আলাইহিস সালাম-এর পূর্বে অনেক নবীকে হত্যা পর্যন্ত করে ফেলেছিলো এবং হযরত ইসা আলাইহিস সালামকেও হত্যা করার জন্য পেছনে লেগেছিলো। তা সত্বেও এই বিষয়টি মনে রাখতে হবে যে, বনি ইসরাইলের ইহুদিরা ‘পথপ্রদর্শক মাসিহ' ও ‘পথভ্রষ্টকারী মাসিহ'_এই দুইজন মাসিহের অপেক্ষায় ছিলো এবং হযরত ইসা আলাইহিস সালামকে ‘পথভ্রষ্টকারী মাসিহ’ সাব্যস্ত করে আজো তারা ‘পথপ্রদর্শক মাসিহ’-এর অপেক্ষায় রয়েছে। এ-কারণে আল্লাহর পূর্ণপ্রজ্ঞার এই সিদ্ধান্ত হলো যে, হযরত ইসা আলাইহিস সালাম-এর হিজরত হবে উৰ্ধ্বলোকে, যাতে নির্ধারিত ইহুদিরা ‘পথপ্রদর্শক মাসিহ' ও “পথত্রষ্টকারী মাসিহ’-এর মধ্যে চাক্ষুষ দর্শনের মাধ্যমে পার্থক্য করতে পারে। একদিকে তারা পথপ্রদর্শক মাসিহকে ‘পথপ্রদর্শক মাসিহ’ বলে বুঝতে পারে এবং অপরদিকে পবিত্র কুরআনের সত্যিকার মীমাংসার সত্যতাকে নিজেদের চোখে দেখে সত্যধর্ম ইসলামের সামনে মস্তক অবনত করে। সঙ্গে সঙ্গে নাসারা জাতিও তাদের মূর্খতা আর ইহুদিদের অন্ধ অনুসরণের জন্য লজ্জিত হয় এবং তারাও কুরআনের শিক্ষার সত্যতার পক্ষে দৃঢ়বিশ্বাসের সঙ্গে সাক্ষ্য প্রদানের জন্য প্রস্তুত হয়। এটা একটা বিস্ময়কর ব্যাপার যে, হযরত মাসিহ আলাইহিস সালাম ও খাতিমুল আম্বিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সত্যোর দাওয়াত ও তাবলিগ, বিরোধীদের পক্ষ থেকে সত্যের বিরোধিতা ও শত্রুতা, তারপর এগুলোর পরিণতি ও পরিণামের মধ্যে অনেক সাদৃশ্য রয়েছে। তাদের দুইজনেরই নিজ নিজ সম্প্রদায় তাদেরকে মিথ্যাবাদী আখ্যায়িত করেছে, তাদেরকে হত্যা করার ষড়যন্ত্র করার পর বাসগৃহে অবরুদ্ধ করে রেখেছে। আল্লাহ তাআলার অসীম ক্ষমতার অলৌকিক কারিশমা তাদের দুজনকেই শত্রুদের হাত থেকে সার্বিকভাবে সুরক্ষিত ও www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।