বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

ব্দ্রিপ করেছে এবং তাদের সত্যের পয়গামের বিরোধিতা করেছে, তখন আল্লাহর পক্ষ থেকে আযাব এসে তাদেরকে ধ্বংস করে দিয়েছে এবং তাদের ধ্বংসকে অন্য লোকদের উপদেশ ও শিক্ষা গ্রহণের উপকরণ বানিয়ে দিয়েছে। আর দ্বিতীয় যুগটি হযরত ইবরাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে খাতিমুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত এসে শেষ হয়। এই যুগে আল্লাহর নীতির বৈশিষ্ট্য ছিলো এই যে, যখন সত্যের শত্রুরা ও সুদৃঢ় দীনের দুশমনেরা সত্যবাণীর বিরুদ্ধে গৌ ধরে থেকেছে, তাদের নবীদের বিভিন্নভাবে কষ্ট ও যন্ত্রণা দিয়েছে, তাদের সঙ্গে ঠাট্টা-বিদ্রপ করাকে নিজেদের দৈনন্দিন কর্ম মনে করেছে, তখন আল্লাহ ওইসব জাতি ও সম্প্রদায়কে ধ্বংস করার করার জন্য নির্দেশ দিয়েছেন। হযরত ইবরাহিম আলাইহিস সালাম ছিলেন প্রথম নবী, যিনি তার জাতির সামনে ঘোষণা করেছিলেন (> 3)) eo EN LURE) =! ‘আমি আমার প্রতিপালকের উদ্দেশ্যে দেশ ত্যাগ করছি। তিনি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময় ৷’ (সুরা আনকাবুত : আয়াত ২৬] তারপর হযরত মুসা আলাইহিস সালাম-এর ক্ষেত্রেও এই একই ঘটনা ঘটলো ৷ তিনি বনি ইসরাইলকে সঙ্গে নিয়ে মিসর থেকে শামের (সিরিয়া) দিকে হিজরত করলেন। কিন্তু ফেরআউন ও তার সেনাবাহিনী তাকে বাধা দিলো এবং তীর হিজরতের পথে প্রতিবন্ধক হয়ে দাড়ালো । ফলে তাদেরকে লোহিত সাগরের গর্ভে নিমজ্জিত করে দেয়া হলো। ঠিক একই অবস্থা ঘটেছিলো খাতিমুল আম্বিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ক্ষেত্রেও । মক্কার কুরাইশরা তাকে কষ্ট ও যস্ত্রণা দেয়া, ঠাষ্টা-বিদ্বপ করা, সত্যধর্মের বিরোধিতা করা এবং সত্যধর্মের কর্মকাণ্ডে বাধা প্রদানে কোনোও ক্রটি করে নি। তখন আল্লাহ তাআলার অভিপ্রায়ের সিদ্ধান্ত হলো যে, রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন। ফলে সবধরনের ব্যবস্থা গ্রহণ ও বাড়িঘরকে চারদিক থেকে ঘেরাও করে কাসাসুল কুরআন (১০ম) - ১২ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।