বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত ইসা আলাইহিস সালাম ৪ ১৭৬ অবগত ছিলেন। তাই তার প্রজ্ঞা ও কল্যাণকামিতা এটাও চাইলো যে. যখন ‘পথভ্রষ্টকারী মাসিহ' দাজ্জালের আবির্ভাব ঘটবে তখন ‘পথপ্রদর্শক মাসিহ’ ইসা আলাইহিস সালামকে পৃথিবীর বুকে প্রেরণ করা হবে, যাতে ইহুদি ও নাসারাদের সামনে প্রকৃত সত্যটি চাক্ষুষ দর্শনের পর্যায়ে প্রকাশ পায়। যাতে ইহুদিরা প্রত্যক্ষ করে যে, তারা যাকে হত্যা করে আজো জীবিত অবস্থায়ই বিদ্যমান। এবং যাতে নাসারা জাতিও এই ভেবে লজ্জিত হয় যে, তারা হযরত ইসা আলাইহিস সালাম-এর সত্যিকারের অনুসরণ ও অনুকরণ পরিত্যাগ করে যে-ভ্রান্তিমূলক আকিদা ও বিশ্বাস পোষণ করেছিলো তা ছিলো সম্পূর্ণ ভুল ও ভ্রষ্টতা। এইভাবে সত্যপথপ্রাপ্তি ও পথত্রষ্টতার যুদ্ধে উভয় জাতিই সত্যে জয় ও মিথ্যার পরাজয় নিজেদের চোখে দেখে নিয়ে কুরআনের সত্যতা স্বীকারে বাধ্য হয়। এবং যাতে উভয় জাতিই আনন্দ ও উৎসাহের সঙ্গে সত্যিকার অর্থে ঈমান গ্রহণ করে এবং তাদের বাতিল আকিদা ও বিশ্বাসের জন্য লজ্জিত ও অনুতপ্ত হয় । আর এই দুটি জাতি ছাড়া অন্যান্য সব বাতিলপস্থীদের ক্ষেত্রেও সত্যপথ ও পথভ্রষ্টতার প্রকাশ ও চাক্ষুষ দর্শন ঘটবে । ফলে তারাও ইসলামের বলয়ে চলে আসবে। এইভাবে সহিহ হাদিসসমূহের বর্ণনা অনুসারে কিয়ামতপূর্বকালে পৃথিবীতে কেবল একটি ধর্ম বিদ্যমান থাকবে এবং তা হবে ইসলাম ৷ যেমন আল্লাহ তাআলা বলেছেন_- du SS dS sl lb Bgl Gh 23 Satie dp) Pf sd > “তি:নই তার রাসুলকে পথনির্দেশ ও সত্য দীনসহ প্রেরণ করেছেন, অপর সকল ধর্মের ওপর একে জয়যুক্ত করার জন্য । আর সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট ৷” [সুরা ফাতৃহ : আয়াত ৪৮] দুই. ধর্ম ও মতাদর্শের ইতিহাস থেকে জানা যায় যে, আষ্িয়ায়ে কেরাম (আলাইহিমুস সালাম) ও সত্যের শত্রুদের মধ্যে আল্লাহর নীতির দুটি স্বতন্ত্র যুগবিভাজন ছিলো । প্রথম যুগটি হযরত নুহ আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত লুত আলাইহিস সালাম পর্যন্ত এসে সমাপ্ত হুয় । এই যুগে আল্লাহর নীতি ছিলো এই যে, যখন জাতি ও সম্প্রদায় তাদের নবীদের সত্যের আহ্বানে কর্ণপাত করে নি, সবসময় তাদেরকে ঠাষ্রা- www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।