বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

রাসুল হখ্ত ইসা ইবনে মারইয়াম আলাইহিস সালামকে হত্যা করে ফেলার সঙ্কল্লই শুধু করে নি; বরং বৈষয়িক উপকরণের দিক থেকেও তারা পূর্ণপ্রস্তুতি গ্রহণ করেছিলো। তখন আল্লাহ তাআলার অভিপ্রায় এই সিদ্ধান্ত গহণ করলো যে, ‘পথপ্রদর্শক মাসিহ’ ইসা আলাইহিস সালামকে এমনভাবে রক্ষা করা হবে যেনো তারা নিজেরাও বুঝতে পারে যে, তারা মাসিহ ইবনে মারইয়াম আলাইহিস সালামকে স্পর্শও করতে পারে নি। সুতরাং, আল্লাহর অভিপ্রায়ের সিদ্ধান্তই কার্যকর হয়েছে এবং হযরত ইসা মাসিহ আলাইহিস সালামকে উধ্বলোকে উঠিয়ে নেয়া হয়েছে এবং যাবতীয় পার্থিব উপকরণ ও প্রস্তুতি ব্যর্থ ও নিষ্ফল হয়েছে। তাদের এই অক্ষমতার অনুভূতি হওয়া সত্বেও মূলত ব্যাপারটি কী ঘটেছিলো অনুভব করতে পারলো না এবং ধারণা ও অনুমানের অতল গহ্বরেই পতিত থাকলো, যেনো তাদের কথা রাখার জন্য এটাই প্রচার করতে থাকলো যে, ‘আমরা ইসা ইবনে মারইয়াম আলাইহিস সালামকে হত্যা করে ফেলেছি ।' এদিকে হযরত ইসা আলাইহিস সালাম-এর উম্মত নাসারাদের দুর্ভাগ্য দেখুন : কিছুকাল পর সেন্টপল তাদের মধ্যে 'ত্রিত্ববাদ' ও 'কাফ্ফারা'র নতুন আকিদা ও বিশ্বাস সৃষ্টি করে দিলো এবং ইহুদিদের মনগড়া ইসা আলাইহিস সালামকে শূলিবিদ্ধ করে হত্যার রূপকথাকেও তাদের আকিদা ও বিশ্বাসের অন্তর্ভুক্ত করে নিলো। ইহুদি ও নাসারা উভয় জাতিই এই ভ্রান্তি ও ভ্রষ্টতার মধ্যে পতিত হলো যে, হযরত ইসা ইবনে মারইয়াম আলাইহিস সালামকে শুলিতে চড়িয়ে হত্যা করা হয়েছে। তখন পবিত্র কুরআন নাযিল হয়ে সত্য ও মিথ্যার মধ্যে মীমাংসা শুনিয়ে দিলো এবং হযরত ইসা আলাইহিস সালাম সম্পর্কে জাতি দুটির লোকেরা যে- দুটি পৃথক পদ্থা অবলম্বন করেছিলো এবং যে-একটি বিষয়ে উভয় জাতির মধ্যে মতৈক্যও ঘটেছিলো এসব বিষয় সম্পর্কে ধ্রুবজ্ঞান দ্বারা প্রকৃত অবস্থাকে উন্মোচিত করে জাতি দুটির পথত্রষ্টতাকে বিবৃত করে সত্যকে গ্রহণ করার আহ্বান জানালো। কিন্তু ইহুদি ও নাসারা উভয় জাতিই সমষ্টিগতভাবে তা প্রত্যাখ্যান করলো এবং হযরত ইসা আলাইহিস সালাম সম্পর্কে তাদের ভ্রান্তিমূলক আকিদার ওপরই অটল থাকলো । কিন্তু যাবতীয় অদৃশ্য ও দৃশ্যমান বস্তুরাশির জ্ঞানী আল্লাহ তাআলা এসব সত্য ও বাস্তবতা সম্পর্কে তাদের সংঘটন ও অস্তিতবপ্রাপ্তির পূর্বেই সম্যক www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।